শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৫ এএম
করোনা ভাইরাস মহামারী আকারে রূপ নিয়েছে ইউরোপ মহাদেশে। এই মুহূর্তে চীনের পরিবর্তে ইউরোপ করোনা মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে। মহাদেশটিতে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু সংখ্যা ইতোমধ্যে ২৩০০ ছাড়িয়েছে।
সবথেকে খারাপ অবস্থা ইতালি, স্পেন, ফ্রান্স এবং জার্মানে। চীনের পরে এখন পর্যন্ত ইতালিতে সর্বাধিক করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে মোট প্রাণ হারিয়েছেন ১,৮০৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। আর দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৫৯০ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ২৪,৭৪৭ জন।
ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী গিসেপে কন্তের নির্দেশে ছয় কোটিরও বেশি মানুষকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এর মধ্যে দেড় লাখ বাংলাদেশিও রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো জানিয়েছে। পুরো দেশজুড়েই ভ্রমণ নিষেধাজ্ঞা ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে দেশটির ১৪টি প্রদেশে ৮ মার্চ থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়। কিন্তু এখন তা বাড়িয়ে দেশটির ২০টি প্রদেশের সবগুলোতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
স্পেনে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২। আর নতুন করে ১,৪৫২ জন আক্রান্ত হওয়ার পরে মোট সংখ্যা বেড়ে হয়েছে ৭,৮৪৩।
দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী মি. স্যানচেজ দেশটির অধিবাসীদের অতি জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই জরুরি অবস্থা দুই সপ্তাহ জারি থাকবে। তবে প্রয়োজন হলে এবং পার্লামেন্ট অনুমোদন করলে বাড়বে এর মেয়াদ।
ফ্রান্স গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭-এ। গত একদিনে ফ্রান্সে ভাইরাটিতে আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪৩৭ জন মানুষ আক্রান্ত হয়েছে করোনায়।
দেশটিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পে। নিষেধাজ্ঞার আওতায় থাকছে রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল এবং নাইট ক্লাব। কম জরুরি সব ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে বন্ধের আওতায়। যে কোন সমাগম এবং অনুষ্ঠানসমূহ বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
ইউরোপের আরেক দেশ জার্মানিতে আজ পর্যন্ত ৫ হাজার ৮২৩ জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ১৩ জনের।
ব্রিটেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। আজ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১৪শ’ জন। সুইজারল্যান্ডে করোনা ভাইরাসে ২২০০ জন আক্রান্ত নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এই ভাইরাসের সংক্রমণ এখনই নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত