শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৫ এএম
সড়ক পরবিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যেখানে শাটডাউনের দররকা হবে সেখানে শাটডাউন করা হবে।’
আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলণে তিনি একথা বলেন।
করোনাভাইরাস সংক্রমণ রুখতে শাটডাউন করা হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘শাটডাউন প্রয়োজন হলে করা হবে, যেখানে যেখানে প্রয়োজন। কারণ এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিকালি কমে যাবে। পরিস্থিতি কমিয়ে ফেলবে। তারপরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা নেবো।’
তিনি বলেন, ‘আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি ভয়ঙ্কর করোনার যে শক্তি তারচেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারবো বলে আশা করছি।’
অনেক বিদেশ ফেরতরা কোয়ারেন্টিনে থাকছেন না, তারা ঘুরে বেড়াচ্ছেন- সাংবাদিকরা এমন দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে সরকারিভাবে আমরা কঠোর নজরদারি করব। সাংবাদিক বন্ধুরাও রিপোর্ট করবেন, সঠিক রিপোর্ট। কারণ এখানে প্রাণ বাঁচানোর বিষয়। একটি প্রাণঘাতী বিশ্বের ভয়ংকর একটি ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। কাজেই এখানে যা যা করা প্রয়োজন আমাদের সকলকেই করা উচিত।’
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে রাজনীতি না করে আমি সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আসুন এই করোনাভাইরাস আমাদের অভিন্ন শত্রু। এই শত্রুর মোকাবিলায় কোনো রকম পলিটিক্স না করে আমরা সত্যিকার অর্থে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ভয়ংকর শত্রুকে প্রতিরোধ করি।’
করোনা মোকাবিলায় মানসিক শক্তিই বড় শক্তি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়টা আমাদের নতুন অভিজ্ঞতা। সারা বিশ্বের জন্যই এটি আসলে নতুন অভিজ্ঞতা। মানসিকভাবে আমরা ওয়েল ইকুইপড, এটাই আসলে বড় শক্তি। এ ছাড়া যে ইকুইপমেন্ট দরকার তার ঘাটতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ যার যার ঘাটতি আছে পূরণে প্রস্তুতি নিচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এ ব্যাপারে আন্তরিকতার কোনো প্রকার ঘাটতি নেই।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত