শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০৪ এএম
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার দশ হাজার কারাবন্দিকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আল খোমেনি। দেশটির নিজস্ব নববর্ষ উপলক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) তাদের মুক্তি দেয়া হবে।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানান বলে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) খবর দিয়েছে রয়টার্স।
তিনি বলেন, যাদের ক্ষমা করে দেয়া হয়েছে, তাদের কেউ আর কারাগারে ফিরবেন না, এটা আমরা প্রত্যাশা করি। এর মধ্যে অর্ধেকই নিরাপত্তা সংক্রান্ত বন্দি। এদের মধ্যে একজন রাজনৈতিক বন্দিও আছে বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে, এর আগে গত ৪ মার্চ কারাগারে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার এবং গত ১৭ মার্চ ৮৫ হাজার কারাবন্দিকে সাময়িক মুক্তি দেয় ইরান সরকার। করোনা ভাইরাসে আক্রান্ত নয়, এটা নিশ্চিত হওয়ার পরই এদের মুক্তি দেয়া হয়। তবে পাঁচ বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা মুক্তির এ সুযোগ পাচ্ছে না।
বৃহস্পতিবার ক্ষমা করে দেয়া বন্দিদের মধ্যে ইরানে কারাবন্দি ব্রিটিশ-ইরানিয়ান দাতব্য কর্মী নাজানিন জাগারি-র্যাটক্লিফ রয়েছেন কি-না তা জানা যায়নি। তবে বিবিসির এক সংবাদে এর আগে র্যাটক্লিফ মুক্তি পেতে পারেন বলে জানানো হয়।
র্যাটক্লিফের স্বামী গত ১৪ মার্চ অভিযোগ করেন, তেহরানের এভিন কারাগারে বন্দী থাকা তার স্ত্রী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছে।
এ বিষয়ে গোলাম হোসেন ইসমাইলি বলেন, ‘র্যাটক্লিফ নিয়মিতভাবেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন’।
র্যাটক্লিফকে ২০১৬ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেন তিনি। এমনকি যুক্তরাজ্যও তাকে নির্দোষ দাবি করে আসছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত