পাবনায় হোম কোয়ারেন্টাইনে ৬৮, একজনকে জরিমানা

bcv24 ডেস্ক    ১০:৪৭ পিএম, ২০২০-০৩-১৯    302


পাবনায় হোম কোয়ারেন্টাইনে ৬৮, একজনকে জরিমানা

পাবনায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি। তবে বিদেশ ফেরত ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, ‘আজ বৃহস্পতিবার পর্যন্ত বিদেশ ফেরত ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সুজানগর উপজেলায় একই পরিবারের ১৪ জন রয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর জন্য আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। পাশাপাশি শহরের আরিফপুরে আমেনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনকে আইসোলেশন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। যেখানে একসঙ্গে ২’শ মানুষকে পৃথকভাবে রেখে চিকিৎসা দেয়া যাবে।’

এদিকে হোম কোয়ারেন্টাইনের শর্ত মেনে টানা ১৪ দিন নিজ বাড়িতে ঘরের বাইরে না যেতে তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এসব শর্ত মানতে তাদের বাধ্য করতে বুধবার থেকে কঠোর নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। শর্ত ভঙ্গ করে বাইরে ঘোরাঘুরি করায় বুধবার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে মালয়েশিয়া ফেরত এক প্রবাসী যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ‘হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার বিষয়টি কঠোরভাবে তদারকি করতে বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের দুটি পৃথক দল কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়। এ সময় দাপুনিয়া ইউনিয়নে বাঙগাড়ি গ্রামে ফিরোজ আহমেদ নামের মালয়েশিয়া ফেরত এক যুবক শর্ত ভঙ্গ করে বাজারে ঘোরাঘুরি করতে দেখায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

করোনা ঝুঁকি মোকাবেলায় হোম কোয়ারেন্টাইনের শর্ত মানতে বাধ্য করতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যপারে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও চেয়েছেন তিনি।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত