করোনা ঠেকাতে ভারতজুড়ে কারফিউ জারি

bcv24 ডেস্ক    ১০:৫০ পিএম, ২০২০-০৩-১৯    280


করোনা ঠেকাতে ভারতজুড়ে কারফিউ জারি

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতে দ্রুত বিস্তার ঘটছে প্রাণঘাতি করোনা ভাইরাস। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চলমান এই মহামারি পরিস্থিতিতে এবার ভারতজুড়ে কারফিউ জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার প্রধান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ কারফিউ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

ভাষণে মোদি বলেন, ‘আগামী রোববার সকাল ৭টা থেকে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত প্রত্যেক নাগরিককে বাধ্যমূলক এই কারফিউ মেনে চলতে হবে। এ সময়টায় বাড়িতে থাকুন, কোন ধরনের জমায়েতে যাবেন না, কেবল যারা অত্যাবশ্যক কাজকর্মের সঙ্গে জড়িত তারাই বেরোবেন।’

তিনি বলেন, ‘ওইদিন (রোববার) বিকেল ৫টায় আমরা আমাদের ব্যালকনি, জানালা বা দরজায় দাঁড়াব ৫ মিনিটের জন্য। আমরা সেই সময় ঘণ্টা ও সাইরেন বাজিয়ে এবং হাততালি দিয়ে কিংবা বাটি বাজিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করব তাদের উদ্দেশে, যারা অত্যাবশ্যক কাজগুলি করে চলেছেন।’

দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যেন আতঙ্কিত হয়ে বেশি করে কেনাকাটা শুরু না করেন। দুধ, ওষুধ ও খাদ্যের মতো প্রয়োজনীয় দ্রব্যের কোনও অভাব হবে না। এই একদিনের অভ্যাসের ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার নতুন শৃঙ্খলা তৈরি হবে। সংযম ও সংকল্পকে কাজে লাগিয়েই সকলকে করোনা ভাইরাসের সঙ্গে লড়তে হবে।’

তিনি বলেন, ‘আমি আপনাদের থেকে আগামী কয়েকটি দিন চেয়ে নিচ্ছি, আমি আপনাদের নিকট সময় চাইছি। করোনাভাইরাস সভ্যতার সঙ্কট। বিশ্বযুদ্ধের চেয়েও বেশি সংখ্যক দেশ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কোনও চিকিৎসা নেই। তাই আমাদের সুস্থ থাকতে হবে। 

ভিড়কে এড়িয়ে আমাদের ঘরে থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। কিন্তু আপনি যদি মনে করেন আপনি অনায়াসে যেখানে সেখানে ঘুরতে পারেন এবং আপনার কোনও ঝুঁকি নেই, সেটা ঠিক নয়। এতে আপনি নিজেকে ও আপনার পরিবারকে বিপদে ফেলছেন বলেও উল্লেখ করেন মোদি। 

এদিকে, আজ বৃহস্পতিবার দেশটিতে নতুন করে ১৮ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে দাঁড়িয়েছে ১৭৩ জনে। মারা গেছেন এখন পর্যন্ত চারজন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত