ম্যালেরিয়ার ওষুধ করোনা চিকিৎসায় কাজ করবে!

bcv24 ডেস্ক    ০৯:১৯ এএম, ২০২০-০৩-২১    287


ম্যালেরিয়ার ওষুধ করোনা চিকিৎসায় কাজ করবে!

করোনা ভাইরাসের চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশ ওষুধ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে চীন জাপানের একটি ওষুধে করোনা চিকিৎসায় কার্যকর ফল পেয়েছে। এবার মার্কিন খাদ্য ও ওষুধ সংস্থা (এফডিএ) জানিয়েছে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ক্লোরোকুইন নামের একটি ওষুধ করোনা রুখতে কাজ করবে। 

বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ক্লোরোকুইন এবং রিমাদেসিভি নামের ওষুধের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরের দিনই করোনা ঠেকাতে ক্লোরোকুইন কাজ করবে বলে ঘোষণা দিল এফডিএ। তবে এই বিষয়ে আরও পরীক্ষার কথা বলেছে সংস্থাটি।

সাধারণত রিমাদেসিভি ওষুধটি ইবোলা ও মারবার্গ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয়। আর ক্লোরোকুইন ওষুধটি ম্যালেরিয়ায় চিকিৎসায় দেওয়া হয়। তবে এই ওষুধ দু’টি করোনা চিকিৎসায় কিভাবে কাজ করবে তার বিস্তারিত মার্কিন প্রশাসন উল্লেখ করেনি।

সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটি (ক্লোরোকুইন) ভালো ফল দিয়েছে। আমরা প্রেসক্রিপশন দিয়ে তাৎক্ষণিকভাবে ওষুধটি সরবরাহ করতে পারব। এই ওষুধের পাশাপাশি ইবোলা ও মারবার্গ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে রিমাদেসিভি ওষুধটি ব্যবহার হত সেটিকেও ব্যবহার করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।

মাকির্ন প্রেসিডেন্টের এই দাবি প্রসঙ্গে এফডিএ'র কমিশনার ডা. স্টিফেন হ্যান বলেন, করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহার করার আগে এই দুটি ওষুধ ভালোভাবে পরীক্ষা-নীরিক্ষা করতে হবে। তারপর এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে। 

এর আগে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন জাপানের তৈরি একটি ওষুধে করোনা চিকিৎসায় বিস্ময়কর ফল পেয়েছে । তয়োমা কেমিক্যালের অ্যাভিগন/টি-৭০৫/ফেভিপিরাভি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে ব্যবহার করে ভাল ফল দেখতে পান চীনের গবেষকরা। 

চীনের গবেষকরা করোনা আক্রান্ত ৮০ জনের শরীরে অ্যাভিগন ওষুধ ব্যবহার করেন। এরপর তারা দেখতে পান, যাদেরকে এই ওষুধ দেওয়া হয়, তারা দ্রুত সুস্থ হচ্ছেন। সবাই খুব স্বল্প সময়ে করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত