শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০০ এএম
সৌদি আরবে করোনা ছড়িয়ে পড়ায় এর সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে তিন সপ্তাহের জন্য রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে দেশটি। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ এক আদেশে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিন এই কারফিউ জারি করেন।
রাজার আদেশে বলা হয়, কারফিউ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাদের সহযোগিতা করবে দেশটির সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ। তবে, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা কারফিউ'র আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে- নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য, ফাইন্যান্স, টেলিকমিউনিকেশন, পানি, খাদ্য সেক্টরে কর্মরতরা।
এর আগে, গত ২১ মার্চ থেকে ১৪ দিনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট এবং বাস, ট্যাক্সি ও ট্রেনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে সৌদি আরব। গত ১৫ মার্চ থেকে ১৪ দিনের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইটও স্থগিত করেছে দেশটি। মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীসহ সব মসজিদে নামাজ নিষিদ্ধ করা হয়েছে।
সৌদির রাজা সালমান সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন যুদ্ধ সামনে রয়েছে।
সৌদি আররের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১১ জন।
এদিকে, সৌদির পাশাপাশি কারফিউ ঘোষণা করেছে কুয়েত ও বাহরাইন সরকার। আর সংযুক্ত আরব আমিরাত আগামী দুই সপ্তাহের জন্য সবধরনের যাত্রীবাহী ও ট্রানজিট ফ্লাইট বাতিল করেছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত