শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০০ এএম
করোনাভাইরাস প্রতিরোধে আমদানি করা পাঁচটি জাহাজকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। জাহাজগুলো চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই সপ্তাহ গভীর সমুদ্রে অবস্থান করবে। তথ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে সোমবার (২৩ মার্চ) থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য জাহাজ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এ সময় জাহাজ আমদানির জন্য কোনও অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা হবে না। তথ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ এসব জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত পত্র সোমবার বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনকে শিল্প মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।
এতে কর্মস্থলে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, হ্যান্ড স্যনিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, অফিস ও বাসা ছাড়া অন্য কোথাও না যাওয়া, ক্যান্টিনে একত্রিত হয়ে না বসাসহ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত