লন্ডন ও নিউইয়র্কে করোনায় আরও দুই বাংলাদেশীর মৃত্যু

bcv24 ডেস্ক    ০৯:১৩ এএম, ২০২০-০৩-২৫    306


লন্ডন ও নিউইয়র্কে করোনায় আরও দুই বাংলাদেশীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম আমিনা ইন্দ্রালিব তৃশা (৩৮)। এই নিয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি মারা গেলেন। এর আগে গত সপ্তাহে মোতাহার হোসেন ও মোহাম্মদ আলী নামের দুই বাংলাদেশি করোনায় মারা যান।

তৃশা তিন সন্তানের মা। তার স্বামীর নাম বোরহান হাওলাদার। তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শাসন গাঁ গ্রামে। চার বছর আগে ভিজিট ভিসায় আমেরিকায় আসেন তারা। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার হাইল্যান্ড এভিন্যুর পাশে টিলারি পার্কের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকেন তারা।

পারিবারিক সূত্র জানায়, তৃশা এক সপ্তাহ আগে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে জ্যামাইকা জেনারেল হসপিটালে ভর্তি হন। পরবর্তীতে তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সোমবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

তৃশার লাশ দেশে নেওয়ার ইচ্ছা থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে নিউইয়র্কেই তার দাফন সম্পন্ন করতে বাধ্য হচ্ছে পরিবার। লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ল গ্রেভ ইয়ার্ডে বাংলাদেশ সোসাইটির কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের সদস্যরা জানান। 

এদিকে নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্র্ভাব ব্যাপক আকার ধারণ করছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে এ পর্যন্ত ৫০ জনের বেশি বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগই ট্যাক্সিচালক এবং স্টোরে বা বিভিন্ন ধরনের ডেলিভারি কাজে নিয়োজিত। তাদের মাধ্যমে পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। নিউইয়র্ক শহরে ১৬ থেকে ২০ হাজার বাংলাদেশি ট্র্যাক্সি চালক রয়েছেন।

লন্ডন:

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু ঘটেছে। এ মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে ৫ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় রয়েল লন্ডন হাসপাতালে খসরু মিয়া নামে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। খসরু মিয়ার বাংলাদেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেল্লার জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া আটঘর গ্রামে।

এদিকে, সোমবারই করোনায় রয়েল লন্ডন হাসপাতালে হাজি জমসেদ আলী (৮০) নামের একজন বাংলাদেশি মৃত্যু হয়। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছনগ্রামের বাসিন্দা ছিলেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে। শুক্রবার ভোরে রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী আরেক বাংলাদেশি। তিনি লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ছিলেন। তৃতীয় বাংলাদেশি হিসাবে যুক্তরাজ্যে সফররত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০) ।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত