শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
প্রাণনাশক করোনায় ছেয়ে গেছে বিশ্বের দুই শতকেরও বেশি দেশ। উৎপত্তিস্থল চীন হলেও বর্তমানে এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইউরোপ। যেখান শুধুই প্রিয়জনদের হারানোর বেদনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, প্রাণঘাতি ভাইরাসটিতে অনেক আগেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। এবার তার পথে হাটছে ইউরোপের দেশ স্পেন। যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮০ জন প্রাণ হারিয়েছেন। এতে মৃত্যুর মিছিল বেড়ে ২ হাজার ৯৯১ জনে দাঁড়িয়েছে।
ভাইরাসটি থাবায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সারিও। এতে গোটা স্পেন হয়ে পড়েছে বিপর্যস্ত। গতকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ইউরোপের দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৭ হাজার মানুষ। এতে করে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার পেরিয়েছে।
সময় যত গড়াচ্ছে ইউরোপের দেশটিতে করোনার তাণ্ডব ততই বেড়ে চলছে। দেশজুড়ে লকডাউন জারি করায় ৪ কোটি ৬০ লাখের বেশি মানুষ এখন গৃহবন্দি রয়েছেন।
বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব ধরনের মদের বার, দোকান-পাট, শিক্ষা-প্রতিষ্ঠান অফিস আদালত। তবে ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দোকান ও সুপারশপ খোলা রয়েছে।
দেশটিতে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকার। প্রত্যেকদিন নতুন করে কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় দেশটির হাসপাতালগুলোতে ঠাই হচ্ছে না রোগীদের। এমন পরিস্থিতিতে মাদ্রিদের বেশ কয়েকটি শপিংমল অস্থায়ী হাসপাতালে রূপ দেয়া হয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৪৩ জন। বর্তমানে সেখানে মৃতের সংখ্যা ৬ হাজার ৮২০। এরপরই স্পেন। পিছিয়ে নেই ইউরোপের আরেক দেশ ফ্রান্সও। সেখানে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ১০০ জন।
আর বিশ্বব্যাপী নতুন করে প্রাণ গেছে ২ হাজার
৩৭৮ জনের। ফলে এই নিয়ে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৯২ জনে পৌঁছেছে। আক্রান্ত ৪
লাখ ২২ হাজার ৬১৪ জন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত