৭৭৬ দিন পর মুক্ত খালেদা জিয়া

bcv24 ডেস্ক    ০৫:৩৯ পিএম, ২০২০-০৩-২৫    274


৭৭৬ দিন পর মুক্ত খালেদা জিয়া

অবেশষে আজ মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এর ফলে দীর্ঘ ৭৭৬ দিন (দুই বছর এক মাস ১৭ দিন) পর রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরছেন তিনি। 

আজ বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে মুক্তির আদেশের নথি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে ৩টার পর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছায়। এর পরই তাকে মুক্তি দেয়া হয়।
 
এর আগে গতকাল মঙ্গলবার তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে মুক্তি দেওয়া হয়। 

খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তবে গতকাল মুক্তির সিদ্ধান্ত জানানোর পর পরই দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয় যে, খালেদা জিয়ার পরিবারের লোকজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তার পরই মূলত, তাকে মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার।  
 
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে কারাতত্ত্বাবধানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অবশ্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। এ জন্য সরকারকে ধন্যবাদ দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন, আলোচনা করে সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানানো হবে। পাশাপাশি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন বুদ্ধিজীবী মহল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এ সিদ্ধান্তকে স্বস্তির বলে উল্লেখ করেছেন।

তবে ছয় মাসের জন্য মুক্তি পেলেও এ সময়ে খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। বিদেশ যেতে পারবেন না।

এর আগে একাধিক বার খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত