শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
হাজারো মাইল দূরে থেকে দেশের জন্য এগিয়ে এসেছেন চায়না নানথোং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মিজানুর সরকার।
তিনি বৃত্তির টাকা বাঁচিয়ে সেই টাকায় ১০০টি করোনা ভাইরাস টেস্টিং কিট কিনে দেশে পাঠাচ্ছেন। আজ বৃহস্পতিবার কিটগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে।
মিজানুর রহমান সরকার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সরকাপাড়া গ্রামের আবু জাফর সরকারের ছেলে। জাতীয় সংসদের হুইপ, জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই ও ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ওই শিক্ষার্থীর এমন উদ্যোগকে অভিবাদন জানিয়ে বুধবার (২৫ মার্চ) তার ফেসবুকে আইডিতে পোষ্ট দেন।
এর আগে গত ২০ মার্চ মিজানুর রহমান তার ফেসবুক পোষ্টে লেখেন, ‘জয়পুরহাটে যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মিডিয়া মারফত জানতে পারলাম জয়পুরহাটে এখন পর্যন্ত করোনা ভাইরাস পরীক্ষার কোনো কিট নেই। তাই আমি চায়না থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য কিছু কিট ডোনেট করতে চাই। এ বিষয়ে করণীয় প্রক্রিয়া জানার জন্য জয়পুরহাটে যারা স্বাস্থ্য বিভাগে জড়িত আছেন তাদের সাহায্য কামনা করছি।’
ফেসবুকে ওই পোষ্ট দেখে তার মুঠোফোন নম্বর দিতে বলেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পরে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার ফেসুবক পোষ্টে বলেন, ‘করোনার প্রকোপে এখনো ঘরবন্দি চীন। বাহিরে বেরুতে পারে না কেউ। কিন্তু দেশ ও এলাকার জন্য চীনে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী মিজানুর রহমান এগিয়ে এসেছেন। সে কিছু করোনা টেস্টিং কিট পাঠাতে চায় কিন্তু কোনো উপায় পাচ্ছে না। কিটগুলো আনতে বিমান প্রতিমন্ত্রীর সহযোগিতায় ইউএস বাংলা এয়ারলাইন কর্তৃপক্ষকে রাজি করানো হয়েছে। পরে চায়নার গোয়াংজুতে ইউএস বাংলার জিএসএ অফিসে মালামাল পৌঁছানোর জন্য ঠিকানা দেয়া হয়। এতে ওই শিক্ষার্থীর আনন্দ দেখে আমি সত্যিই অভিভুত।’
হুইপ বলেন, ‘আশা করছি ইউএস বাংলা কর্তৃপক্ষ আগামীকাল (আজ) এগুলো দেশে আনবে। ছেলেটির মানবিকতা আমাকে অভিভূত করেছে। এরই নাম দেশপ্রেম, মানবপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যেবোধ।’
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় হুইপ মুঠোফোনে বলেন, ‘মিজানুর রহমানের পাঠানো কিটগুলো দেশে আসা মাত্রই আমাদের হাতে এসে পৌঁছবে আশা করি।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত