শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৫ এএম
প্রাণঘাতি করোনার কালো থাবায় স্তব্ধ গোটা বিশ্ব। যার প্রথম সারির ভুক্তভোগীর তালিকায় রয়েছে ইতালি। মহামারি আকার রূপ নেয়া ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১২ জনের প্রাণহানি হয়েছে।
ফলে, এখন পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে।
অপরদিকে, পাল্লা দিয়ে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্তের মিছিল। যেখানে নতুন করে যুক্ত হয়েছে ৬ হাজার ২০৩ জন। এতে করে বৃহস্পতিবার পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জনে পৌঁছেছে।
আজ শুক্রবার জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এই তথ্য জানিয়েছে।
গত মাসে ইতালির উত্তরাঞ্চলীয় লোমবার্ডি এলাকাতেই প্রথম ভাইরাসটির প্রকোপ শুরু হয়। বর্তমানে সেখানকার হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সেখানে সহায়তা দিচ্ছেন চীনের মেডিক্যাল বিশেষজ্ঞরা।
দেশটিতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা সরকারি তথ্যের চেয়ে সম্ভবত ১০ গুণ বেশি হতে পারে বলে গত মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেন দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেলি।
তিনি বলেন, ‘প্রতি দশজন আক্রান্তের মধ্যে হয়তো একজনকে পরীক্ষা করা সম্ভব হয়েছে। সে হিসেবে দেশটিতে প্রায় ছয় লাখ ৪০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।’
এদিকে, করোনার পরবর্তী বিস্তার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সতর্ক বার্তা দিয়েছিল তা অনেকটাই বাস্তবতার পথে। যেখানে বলা হয়েছিল, ইতালির পর খুব দ্রুত ভাইরাসটি আমেরিকায় ভয়াবহ রূপ নিবে। হয়েছেও তাই।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের তালিকায় চীন-ইতালিকে ছাড়িয়ে সবার ওপরে উঠেছে। যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৪৩৪ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত