শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৫ এএম
বাংলাদেশে নতুন করে নভেল করোনা ভাইরাসের কোনো রোগী শনাক্ত হয়নি। অপরদিকে সুস্থ হয়েছেন আরও চারজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু বা আক্রান্তের তথ্য না আসায় আক্রান্তের সংখ্যা ৪৮ এবং মৃতের সংখ্যা আগের মতই পাঁচজন আছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সেব্রিনা বলেন, ‘নতুন করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েনি। সুতরাং গতকাল পর্যন্ত যে ৪৮ জনের শরীরে করোনা শনাক্তের কথা বলা হয়েছিল সংখ্যাটা তাই আছে। এছাড়া আক্রান্তের মধ্যে আরও চারজন সুস্থ হয়েছেন। সবমিলিয়ে মোট ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন।’
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে ভয়াবহ আকার ধারণ করে ভাইরাসটি। উহান থেকে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। এসব দেশ ও অঞ্চলে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয় ২৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যাও ছয় লাখ ছাড়িয়েছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানায় আইইডিসিআর। এরপর আরও ৪৮ জনের শরীরে করোনা পাওয়া যায়। তাদের মধ্যে পাঁচজন মারা যায়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত