শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। শনিবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ।
কাজী হায়াৎ বলেন, মারুফ ও তার স্ত্রীর শরীরে
করোনাভাইরাস ধরা পড়েছে। এখন অসুস্থতা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার
স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।
তিনি আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
তিনি জানান, গত ২১ মার্চ তার স্ত্রীর প্রথম করোনা ধরা পড়ে। এর চার দিন পর মারুফের শরীরেও করোনা ধরা পড়ে। তারা দুজনই এখন সম্পূর্ণ আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শে জ্বরের প্রাথমিক ওষুধগুলোই সেবন করছেন। মারুফ এবং তার স্ত্রীর সুস্থতার জন্য তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন কাজী হায়াত।
খুব অল্প সময়েই বাংলাদেশী চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। বাবার মাধ্যমে চলচ্চিত্রে এসে তারই পরিচালনায় করা ছবি 'ইতিহাস' দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে একই দিনে তিনি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন শেষ করে বিকেল ৫টায় এফডিসি-র ১ নং ফ্লোরে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মহরত হয়। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন কাজী মারুফ।
কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে।
কাজী মারুফ সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রেও অভিনয় শুরু করেছেন। দেহরক্ষী ছবিতে নাম ভূমিকায়, আনিসুর রহমান মিলন এবং ববির পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেন। ইভটিজিং ছবিতে তার কাশেম চরিত্রটি দর্শকপ্রিয়তা পায়।
বাবার পরিচালিত ছবিতেই বেশি কাজ করেছে মারুফ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে আছে ক্যাপ্টেন মারুফ (২০০৭), রাস্তার ছেলে (২০০৯), বস্তির ছেলে কোটিপতি (২০১০), দারোয়ানের ছেলে (২০১১), রাজা সূর্য খাঁ (২০১২), মানিক রতন দুই ভাই, দেহরক্ষী (২০১৩), দেহরক্ষী, ইভটিজিং, সর্বনাশা ইয়াবা এবং ছিন্নমূল।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত