শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৫ এএম
করোনায় বিশ্ব পরিস্থিতি নাজুক। আতঙ্ক আর ভয়ের মধ্যে কাটছে মানুষের দিন। ঘর বন্দি মানুষের চোখে-মুখে শুধুই হতাশা। কিন্তু এরই মধ্যে কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ভয়াবহ পরিস্থিতি পাল্টে দিয়ে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগার এমন একটি বহনযোগ্য পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেছে, যার মাধ্যমে পাঁচ মিনিটেই করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া সম্ভব।
অ্যাবট ল্যাবরেটরিজ নামের ওই প্রতিষ্ঠান এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
সংস্থাটির দাবি অনুযায়ী, ছোটো টোস্টারের আকারের এই নতুন যন্ত্রটি মলিকিউলার টেকনোলজির সাহায্যে কাজ করবে। যন্ত্রটি আকারে ছোটো হওয়ায় সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে।
অ্যাবটের প্রেসিডেন্ট এবং প্রধান অপারেটিং অফিসার রবার্ট ফোর্ড বলেন, যন্ত্রটি ছোটো হওয়ায় এটি হাসপাতাল ভবনের মধ্যে রাখার প্রয়োজন হবে না। ভবনের বাইরে রেখেই কাজ করা যাবে। এফডিএ এখনো এই পদ্ধতির অনুমোদন দেয়নি। শুধু জরুরিভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ কে শুরুতেই শনাক্ত করতে পারলে বিস্তার অনেকটা ঠেকানো সম্ভব হতে পারে। জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে এই পরীক্ষা পদ্ধতি ভালো হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ওই দুটি দেশে করোনা সংক্রমণের সংখ্যা ও মৃত্যু হারও কম। অন্যদিকে ভালো পরীক্ষা পদ্ধতির অভাবে এখন লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইতালিতে।
উল্লেখ্য, ভাইরাসিটতে বর্তমানে ভুগছেন বিশ্বের ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ মানুষ। আক্রান্তদের মধ্যে প্রাণ গেছে ৩০ হাজার ৮৭৯ জনের। একইসঙ্গে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১৮৩।
করোনার ভয়াবহতা রুখতে হিমশিম খাচ্ছে উন্নত থেকে শুরু করে উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহ। বিশ্বখ্যাত পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫২০ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।
অপরদিকে, প্রতি মিনিটে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত