করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার পেরিয়েছে

bcv24 ডেস্ক    ১২:২৪ পিএম, ২০২০-০৩-২৯    291


করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার পেরিয়েছে

বিশ্বব্যাপী বেড়েই চলেছে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সারি। বিশ্বের দুইশতকেরও বেশি দেশে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি থমকে গেছে বিশ্ব অর্থনীতির চাকা।

ভাইরাসিটতে বর্তমানে ভুগছেন বিশ্বের ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ মানুষ। আক্রান্তদের মধ্যে প্রাণ গেছে ৩০ হাজার ৮৭৯ জনের। একইসঙ্গে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১৮৩। 

করোনার ভয়াবহতা রুখতে হিমশিম খাচ্ছে উন্নত থেকে শুরু করে উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহ। বিশ্বখ্যাত পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন  ৩ হাজার ৫২০ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। 

অপরদিকে, প্রতি মিনিটে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত বিশ্বজুড়ে একদিনে সংক্রমিত হয়েছেন সাড়ে ৬৬ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত ও প্রাণহারাদের অধিকাংশই ইউরোপীয় ও আমেরিকান নাগরিক। 

চীনে প্রাদুর্ভাব শুরু হলেও ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। গত শুক্রবার দেশটিতে সংক্রমণের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। এতে করে চীন ও ইতালিকেও অতিক্রম করে ট্রাম্পের দেশ। বর্তমানে সেখানে করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজারেরও বেশি মানুষ।

অপরদিকে, কার্যকরি কোনো প্রতিষেধক না থাকায় দীর্ঘ হয়েই চলেছে লাশের সারি। গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ৫৩১ জনের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা ২ হাজার ২২৭ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। আগামী ৪ মাসে যুক্তরাষ্ট্রে ৮৫ হাজার মানুষ ভাইরাসটিতে প্রাণ হারাতে পারেন বলে মনে করছেন গবেষকরা।

উদ্ভুত পরিস্থিতি মোকাবিলোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ ট্রিলিয়ন ডলারের করোনা ভাইরাস রিলিফ বিলে স্বাক্ষর করেছেন। করোনা ভাইরাসের কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতেই মূলত এ বিল পাশ করা হয়েছে। 

এদিকে, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড নিয়ে প্রাণহানির তালিকায় সবার শীর্ষে ইউরোপের দেশ ইতালি। সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারান ৮৮৯ জন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ২৩ জন। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯২ হাজার।

যুক্তরাষ্ট্র ও ইতালির ন্যায় ভয়াবহ সময় পার করছে ইউরোপের আরেক দেশ স্পেন। দেশটিতে  করোনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮২ জনে, আক্রান্ত ৭৩ হাজারেরও বেশি। গত বৃহস্পতিবার স্পেনে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। লকডাউন চলছে ইতালিতেও। তবুও লাশের লাইন ছোট হচ্ছে না। লকডাউন চলছে ফ্রান্সেও। গত একদিনে সেখানে ৩১৯ জনের মৃত্যুর পর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩১৪ জনে। 

ভয়াবহ অবস্থায় ইউরোপের আরেক কেন্দ্রবিন্দু যুক্তরাজ্যও। সেখানে জারি করা হয়েছে লকডাউন। তারপরও প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী ও দ্বিতীয় এলিজাবেথও করোনার প্রকোপ থেকে মুক্তি পাননি। 

এতে করে থমকে গেছে গোটা ব্রিটেন। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৬০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। যেখানে ৮ বাংলাদেশিও রয়েছেন। আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। 

ব্যাপকভাবে বিস্তার ছড়ানো দেশগুলোর তালিকায় রয়েছে জার্মানির নামও। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৭ হাজারেরও বেশি। তবে আক্রান্ত অর্ধলক্ষের বেশি হলেও মৃত্যু হয়েছে ৪৩৩ জনের—যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর তালিকায় নাম উঠেছে ২ হাজার ৫১৭ জনের। আক্রান্ত প্রায় সাড়ে ৩৫ হাজার। 

এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোতেও শত শত মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডসে ৬৩৯, বেলজিয়ামে ৩৫৩, সুইজারল্যান্ডে ২৬৪, সুইডেনে ১০৫, পর্তুগালে ১০০, অস্ট্রিয়ায় ৬৮, ডেনমার্কে ৬৫ এবং আয়ারল্যান্ডে ৩৬, রোমানিয়ায় ৩৭ এবং গ্রিসে ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

কানাডায় মৃত্যু হয়েছে ৬০ জনের এবং ব্রাজিলে সেই সংখ্যাটা ১১৪। দক্ষিণ কোরিয়ায় প্রকোপ শুরু হলেও দেশটি তা নিয়ন্ত্রণ করেছে ভালোভাবেই। তবে সেখানেও ১৫২ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ায় ১০২ এবং জাপানে ৫২ জন করোনায় মারা গেছেন।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি। মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ২৪ জনে। দেশটি এখন ২১ দিনের লকডাউনে আছে। এছাড়া পাকিস্তানে আক্রান্তের প্রায় দেড় হাজার। আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন। ফিলিপাইনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন; আক্রান্ত হাজারেরও বেশি।

বাংলাদেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত সংখ্যা ৪৮ জনে, যার মধ্যে মারা গেছেন ৫ জন। সংক্রমণ রোধে সারাদেশে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। প্রাদুর্ভাব ঠেকাতে চীন থেকে আনা হয়েছে কিট। যা ইতিমধ্যে প্রয়োগ শুরু হয়েছে। 


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত