শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০২ এএম
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরনঘাতী করোনা ভাইরাসের ছোবল থেকে রেহাই পায়নি বাংলাদেশও। করোনা’র কারণে বর্তমান সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দের তালিকায় ঢুকে পড়েছে ‘লকডাউন’ ও ‘কোয়ারেন্টিনের’ মতো শব্দগুলো। কোথাও রাষ্ট্র বা প্রশাসনিক নির্দেশে মানুষ নিজেকে বন্দী করছে, কোথাও মানুষ স্বেচ্ছাবন্দী হচ্ছে।
এমন পরিস্থিতিতে মিরসরাই পৌরসভার প্রতি নাড়ির টান আর মেয়রের দায়িত্বজ্ঞান তাকে মৃত্যুভয়ে গৃহবন্দি করতে পারেনি। ছুটে এসেছেন জনগনের মাঝে। পৌর এলাকার নাগরিকদের পৌঁছে দিয়েছেন মাস্ক, জীবাণুনাশক। মাইকিং করে বৃদ্ধি করছেন জনসচেতনতা। পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তাদের নিয়ে ছুটছেন পথ থেকে পথে পৌর এলাকাকে জীবাণুমুক্ত করতে।
মেয়র গিয়াসের জনবান্ধব
কার্যক্রম ঃ মিরসরাই পৌরসভাসুত্র এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রকোপ আকারে দেখা দেওয়ার সাথে সাথে একগুচ্চ জনবান্ধব কার্যক্রম হাতে নিয়ে মাঠে নামেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। প্রথমে পুরো এলাকার মানুষদের মাইকিং করে সচেতন করেন। এছাড়া নিজে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ করেন।
গত ২৩ মার্চ পৌর এলাকায় মশার ঔষধ ছিটানো হয়। ২৬ মার্চ থেকে স্থানীয় হতদরিদ্রদের মাঝে সরকার প্রদত্ত চাল বিতরণ করেন। ২৭ মার্চ পৌরভবনের সামনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হাত ধোয়ার বেসিন স্থাপন করে হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করেন। একই দিন পৌর কমিশনারদের মাধ্যমে স্ব-স্ব এলাকায় সাবান ও মাস্ক বিতরণ কার্য ক্রমও শুরু করেন মেয়র। ২৮ মার্চ পৌরসভাজুড়ে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।
সর্বশেষ রবিবার ( ২৯ মার্চ) পৌরসেবা আরো বেশী জনগনের মাঝে পৌঁছে দিতে সরকারী কর্মচারীদের নিয়ে জরুরী সভা করেন তিনি।
সুত্রে আরো জানা গেছে, পৌর মেয়র কর্তৃক গৃহীত সেবামূলক এই কর্মযজ্ঞ চলমান থাকবে।
এই বিষয়ে জানতে চাইলে মিরসরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে ভয়াল থাবা তা থেকে আমরা কেউই নিরাপদ নই। যেহেতু জনগনের জন্য রাজনীতি করি সেহেতু জনগনের মাঝেই আমাদের বেঁচে থাকা, জনগনের মাঝে মরা। আমি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রতিটি ঘরে সেবা পৌঁছানের চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি। আমার অভিভাবক মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কঠোর নির্দেশনা রয়েছে করোনা পরিস্থিতিতে যেকোন উপায়ে জনগনের পাশে থাকতে হবে। তাঁর আদেশক্রমে সর্বস্ব উজাড় করে দিয়ে আমার জনগনের পাশে আছি, শেষ পর্ন্ত থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমাদের আগামির নেতা ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেলও নিয়মিত মিরসরাইয়ের করোনা পরিস্থিতির সার্বিক খবরা খবর নিচ্ছেন। তিনি স্থানীয় আবুতোরাব এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ করেছেন। সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা জনগনের মাঝে পৌঁছে দিতে আমাদের তদারকি করছেন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত