শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫১ এএম
চারিদিকে করোনা ভাইরাসের উত্তাপ। দেশের এমন অবস্থায় ক’দিন আগেই দুস্থদের সাহায্যে হাত বাড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস ও তার স্ত্রী সঞ্চিতা। এবার ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়েছেন লিটনের সদ্য বিবাহিতা স্ত্রী। বাসার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
মাঠে খেলা নেই, তাই বাসাতেই অবস্থান করছেন লিটন দাশ। সঙ্গী তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। গত শুক্রবার (২৭ মার্চ) চা বানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পান লিটন পত্নী।
পারিবারিক সূত্রে জানা যায়, সিলিন্ডার সংযোগে ছিদ্র থেকে বিষ্ফোরণের সৃষ্টি। এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখের সামনের অংশ বাঁচাতে গিয়ে হাতের কিছু অংশ পুড়ে যায় তার।
অন্যদিকে চুলের বেশিরভাগ অংশেও আগুন লাগে। বিষ্ফোরণের ফলে রান্নাঘরের কেবিনেটের কিছু অংশও ভেঙে পড়ে সঞ্চিতা শরীরের উপর।
শারীরিকভাবে মোটামুটি ভালো চোটে পড়লেও বড় বিপদ থেকে বেঁচেছেন লিটনের স্ত্রী।
সঞ্চিতা নিজেই ফেসবুক পোস্টে ঘটনার উল্লেখ করে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ার কথা জানান।
মৃত্যুকে খুব কাছ থেকে দেখা সঞ্চিতা লিখেন, ‘আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবোনা। আর সেটা আমার পক্ষে ভালো ও সহজ হবেনা। কারণ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে (পুড়ে যাওয়ায়)। এটা খুবই বিরক্তিকর, কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারবো। যদি মুখে আগুন লেগে যেত জানিনা কি হত। সুতরাং সবাই সাবধান।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত