শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৮ এএম
মহামারী করোনা ভাইরাসের থাবায় পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে বাতিলের দিকেই এগোচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। যদিও ভারতীয় বোর্ডের তরফে এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি এখনো।
ভারতের ক্রীড়ামন্ত্রণালয় ভিসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই আইপিএল নিয়ে আনুষ্ঠনিক ঘোষণা হবে বলেই সোমবার (৩০ মার্চ) জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চলমান করোনা সংকটে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরণের ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। এর পরেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই এখনও পর্যন্ত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আইপিএল-এর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘এবারের আইপিএল হবে না। আগামী বছর হবে। দেশের কী অবস্থা তা আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে পরের বছরই হয়তো আইপিএল হবে।’
এদিকে, গত ১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি আশা করেছিলেন, কাটছাঁট করে হলেও অনুষ্ঠিত হবে এবারের আইপিএল।
সেই ১৪ মার্চের পর অবশ্য ইতোমধ্যেই দু’সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। করোনা সংক্রমণের হার বেড়েছে আগের থেকে। এহেন পরিস্থিতিতে বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেন, ‘এই পরিস্থিতিতে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।’
কিংস ইলেভেন পঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‘অবস্থার একটুও উন্নতি হয়নি। তাই আইপিএল নিয়ে এখনই কোনও কথা নয়।’ সুতরাং এবারের আইপিএল-যে বাতিলের দিকেই এগোচ্ছে তাতে কোনও সন্দেহ নেই।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত