সৌদিতে অবৈধ প্রবাসীরা দেশে ফেরার সুযোগ পাচ্ছে

bcv24 ডেস্ক    ১১:৫২ এএম, ২০২০-০৪-০৩    283


সৌদিতে অবৈধ প্রবাসীরা দেশে ফেরার সুযোগ পাচ্ছে

অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে সৌদি সরকার। দেশটির মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয় এক টুইট বার্তায় বিজ্ঞপ্তি আকারে এ তথ্য জানিয়েছে। 

বৈশ্বিক মহামারি করোনায় সৃষ্ট পরিস্থিতিতে সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে কখন, কীভাবে বা ঠিক কতদিনের মধ্যে দেশে ফিরতে হবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সৌদি গণমাধ্যম সৌদি গেজেট গত বুধবার (১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। 

জানা যায়, সৌদি আরবে কপিল অর্থাৎ নিয়োগ দাতার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও দেশটিতে যেসব প্রবাসী অবৈধভাবে অবস্থান করছেন, তাদের বৈধপন্থায় দেশে ফেরার সুযোগ দিচ্ছে সরকার। প্রবাসীদের মানবিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বলা জানায় সংশ্লিষ্ট সূত্র। 

প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে সৌদি সরকার যে সব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। পরিস্থিতি বিবেচনায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার আগ্রহ প্রকাশের প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় এ সুযোগ দিয়েছে। 

প্রসঙ্গত, সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ হাজার ৮৮৫ জন। যেখানে নতুন ৫ জন মারা গেছেন ২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭ , মক্কায় ৪৮ , মদিনায় ৪৬, জেদ্দায় ৩০, দাম্মামে ৪, কাতিফে ৫, খোবার ১, আল খাবজিতে ৯, দাহারানে ৪, খামিজ মোশায়েতে ৬, আবহায়ে ২, বিসায় ১, আহাদ রাফিদায় ১, রাস্তানুরায় ১ জন বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত