শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
বন্দরনগরী চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ বছর বয়সী এই রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে সীতাকুণ্ডের বিআইটিআইডি ল্যাবে। ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিায়ার কবির জানান, চট্টগ্রামে একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তার বয়স ৬৭ বছর। চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় তার বাসা। করোনা শনাক্ত হওয়ার পর তিনি যে বাসায় থাকেন, সেখানে পুরো ভবন লকডাউন করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিএমপি দক্ষিণ জোনের উপ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, বাসাটি লগডাউন করে দেয়া হচ্ছে। সেখানে পুলিশ পাহারা থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাম্নুন আহমেদ অনিক জানান, চিকিৎসা বিভাগ থেকে নির্দেশনা আসছে ওই বাসা লগডাউন করার। তাই লগডাউন করা হচ্ছে।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, জ্বর, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে ওই রোগী বৃহস্পতিবার (১ এপ্রিল) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে শুরু থেকেই আইসোলেশনে রাখা হয়েছে। তাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কীভাবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন, সেই হিস্ট্রি এখনো পাওয়া যায়নি।
বিআইটিআইডি’র ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ বলেন, আমরা ৩১ জনের নমুনা পরীক্ষা করেছি। এখানে শুধুমাত্র একজন পজিটিভ। বিআইটিআইডিতে এ পর্যন্ত ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে প্রথমবারের মতো একজন করোনা রোগী পাওয়া গেলো।
এর আগে কক্সবাজারের বাসিন্দা এক রোগীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিলো। ওই রোগী চট্টগ্রাম নগরীতে একদিন অবস্থান করেছিলেন। তখন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও বাকলিয়ায় দুটি ভবন লকডাউন করা হয়েছিল। গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে করোনা পরীক্ষা করা হচ্ছ।
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত