শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে চলছে কারফিউ ও লকডাউন। ইতোমধ্যে দেশটির সরকার তার দেশের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে নানা প্রণোদনা, দেয়া হচ্ছে সতর্ক বার্তা।
করোনায় সৃষ্ট পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে চরম হুমকির মুখে পড়েছে বেরসরকারি চাকরিজীবীরা। দেশটিতে এমন প্রায় ১২ লাখ নাগরিককে আগামী তিন মাসের জন্য তাদের মাসিক বেতনের ৬০ শতাংশ পর্যন্ত অর্থ সহায়তা দিবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যার পরিমাণ প্রায় দশ বিলিয়ন রিয়াল।
সৌদি বার্তা সংস্থার (এসপিএ) জানিয়েছেন, সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ বেসরকারি খাতে সৌদি নাগরিকদের জন্য এই প্রণোদনা ঘোষণা করেন।
যাতে করে কোন কোম্পানি কর্মী ছাটাই এবং বেতন কমিয়ে না দেয়। সরকারের তরফ থেকে কোম্পানির বেতন ভাতা প্রদান সংক্রান্ত এই ক্ষতি পুষিয়ে দেয়া হয়েছে যাতে অন্যকোন বিদেশী কর্মীর বেতন নিয়মিত হয়।
করোনার উদ্ভূত পরিস্থিতিতে সৌদিতে চলছে কারফিউ। এ অবস্থায় অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। তবে এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে, সেই ক্ষেত্রে অনুমতি পত্র দেখাতে বলা হয়েছে। যারা আইন অমান্য করবে তাদের জন্য কঠিন শাস্তি ও জরিমানা ভোগ করতে হবে।
কারফিউ চলাকালীন সময় কেউ যদি কোম্পানির কাছে বা অতিব প্রয়োজনে অনুমতিপত্র সঙ্গে করে বাহিরে গেছেন, এসময় আপনাকে যদি আইন শৃঙ্খলাবাহিনী জরিমানা করে, কিংবা কোনো কারণ ছাড়াই শাস্তি দেয় তাহলে আপনি আপিল করতে পারবেন মর্মে সৌদি পাবলিক সিকিউরিটি অথরিটি জানিয়েছে।
এজন্য আপনাকে আপনার আবশিরে লগ ইন করে জরিমানার বিরুদ্ধে অনলাইনেই যথাযথ প্রমানসহ আবেদন দাখিল করতে হবে । জরিমানার দিন হতে এক মাসের মধ্যে আপিল করতে হবে। ( পদ্ধতি: আপনার কম্পিউটারে আবশির লগ ইন করুন > My Services > General Services > Messages and Documents > ফরম পুরণ করা ড্রপ ডাউন লিস্ট হতে, প্রথমে لجان النظر في مخالفات منع التجول > যেখানে জরিমানা আরোপ করেছে সেই স্থান উল্লেখ করা > বিষয় উল্লেখ করে কেন আপিল করছেন তা লিখা> প্রমাণক কোন ডকুমেন্ট থাকলে তা আপলোড করা। )
এদিকে প্রবাসী শ্রমিক যাদের ইকামার মেয়াদ ১৮ মার্চ হতে ৩০শে জুন পর্যন্ত, তাদের গত ৩ এপ্রিল থেকে অটোমেটিক ৩ মাসের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে বলে জানিয়েছেন জওয়াজাত (সৌদি পাসপোর্ট অধিদফতর)।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩৯ জনে। মদীনায় সর্বোচ্চ সংখ্যক ৩৪ জন আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। গত একদিনে মারা গেছেন আরও ৪ জন। এতে মৃত্যুর সংখ্যা ২৫ জনে পৌঁছেছে।
প্রাণহারাদের মধ্যে ৪ বাংলাদেশিও রয়েছেন। অন্যদিকে, নতুন ২৩ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৩৫১।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত