শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
প্রাণঘাতী করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্তের মিছিল। থেমে নেই প্রাণহানির সংখ্যাও।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১২ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে করে বর্তমানে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৪৬৭ জনে ঠেকেছে।
মারা গেছেন আরও হাজারের বেশি নাগরিক। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪০২ জনে।
যার সবচেয়ে বড় ভুক্তভোগী নিউইয়র্ক রাজ্য। গত একদিনে সেখানে ৫শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এতে করে শুধু এই রাজ্যেই মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে গোটা দেশের প্রায় ৪৫ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৪৭৬ জনে।
এরপর নিউ জার্সিতে আক্রান্ত প্রায় ৩০ হাজার। মারা গেছেন ৬৪৬ জন। দেশটিতে সংকটাবস্থা পার করছে প্রবাসীরাও। করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৫৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশেই নিউ ইয়র্কে থাকতেন।
শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবসহ বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৯০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে। সেখানে নতুন ৮ জনসহ ১৯ জনের প্রাণহানি ঘটেছে।
চলমান অবস্থা আরও ভয়ংকর হতে পারে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য বিজ্ঞানীরা। তাদের সঙ্গে সহমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাই, মৃতদের সরাতে এবার লাশবাহী ব্যাগ সংগ্রহ করার কথা জানিয়েছে পেন্টাগন।
দেশটির ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) সরকারকে জানিয়েছে, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে মৃতের সংখ্যা সামাল দেয়া মুশকিল হতে পারে। তাই এসব ব্যাগ সরবরাহ করছে স্বাস্থ্য বিভাগ। তবে এগুলো বিতরণের দায়িত্ব পেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইতিমধ্যেই তারা এই বিশেষ ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। সাধারণত বিদেশে নিহত মার্কিন সেনাদের মরদেহ বহনের জন্য ব্যাগ সরবরাহ করে থাকে ওই প্রতিষ্ঠানটি। তাদের কাছে এবার এক লাখ ব্যাগের চাহিদার কথা জানানো হয়েছে।
এদিকে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে পরীক্ষা চালানো হয়েছে। তবে এবারও নেগেটিভ ফল আসায় এখনো শঙ্কামুক্ত তিনি।
এদিকে বিশ্বজুড়ে আজ শনিবার সকাল পর্যন্ত
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৮ হাজার ৪৫৬ জনে। আর প্রাণহানি
ঘটেছে ৫৯ হাজার ১৬২ জনের। বিশ্বের দুইশর বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা
প্রাণঘাতী ভাইরাসটিতে গত তিনমাসে সুস্থ হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৯২৩ জন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত