হাজারো দর্শকের উপস্থিতিতে অন্যমাত্রায় ৫ম বাংলাদেশ ফেস্টিভ্যাল

bcv24 ডেস্ক    ০৯:৫২ এএম, ২০১৯-০৪-২৩    837


হাজারো দর্শকের উপস্থিতিতে অন্যমাত্রায় ৫ম বাংলাদেশ ফেস্টিভ্যাল

জমজমাট আয়োজনে ৫ম বারের মতো অভাবনীয় সাফল্য আর উপচেপড়া দর্শকের অংশগ্রহণে গত পর  ২০ এপ্রিল শনিবার টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল। হাজারো দর্শকের উপস্থিতিতে কানাডার বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল আয়োজিত ৫ম বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান। উদ্বোধনী পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন কনসুলার জেনারেল অব টরন্টো নাইম উদ্দিন আহমেদ,বাংলামেইল প্রকাশক রেজাউল কবির,বাংলামেইল সম্পাদকমন্ডলীর সভাপতি আব্দুল হালিম মিয়া,সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু,ব্যবস্থাপনা সম্পাদক ইউসুফ শেখ,আলবিয়ন বিল্ডিং কনস্যালট্যান্ট ইনকের ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেন,পরিচালক ফরিদা হক,বিশিষ্ট রিয়েলটর আব্দুল আউয়াল,ওকপার্ক মর্গেজ গ্রুপের ম্যানেজিং পার্টনার আসাবউদ্দীন খান আসাদ,কানাডা ন্যাশনাল কনস্ট্রাকশন ইনকের সিইও মোহাম্মদ হাসান,ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ,রিয়েলটর রবিন ইসলাম,রিয়েলটর আব্দুল মান্নান,রিয়েলটর রাসেল সিদ্দিকী,মেলোডি হোমসের সিইও মনজুর চৌধুরী,প্রাইম ব্যাংক ফাইন্যানসিয়াল ইনভেস্টম্যান্টের পক্ষে শামীম আরিফ ও ফাইন্যানসিয়াল এ্যাডভাইজর জিসান আলী,বীর মুক্তিযোদ্ধা সালাম শরিফ ও নাজমুল হোসেন মনা,বিশিষ্ট ভাষা সৈনিক,একুশে পদকপ্রাপ্ত লায়ন শামসুল হুদা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাথানিয়েল এরিসকিন-স্মিথ এমপি ও টরন্টো সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড।  প্রতিবারের মতো এবারও ফেস্টিভ্যাল মঞ্চ আলোকিত করেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা। এবারের বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চ মাতালেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী,প্লেব্যাক কিং এন্ড্রু কিশোর,টিভি মিডিয়ার এভারগ্রীন হীরো আজিজুল হাকিম,ছোট পর্দার বিউটি কুইন রিচি এবং জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিম। ২০ এপ্রিল বিকাল ৫টা থেকে রাত ১২ টা পর্যন্ত টানা পরিবেশনা ছিলো তারকাদের। আর ২১ এপ্রিল ছিলো মিট এন্ড গ্রিট স্থানীয় কস্তুরি রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কোয়েট হলে । বর্ণাঢ্য এই আয়োজনের ট্রাভেল পার্টনার টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে র‌্যাফেল ড্রতে টরন্টো-ঢাকা-টরন্টো বিজনেস ক্লাশ এয়ারটিকিট প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন জেনারেল ম্যানেজার অব টার্কিশ এয়ারলাইন্স কানাডা জাফের বলুকব্যাজি ও রিজিওনাল কর্পোরেট ম্যানেজার তারিক আনোয়ার। 

সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর,অভিনেতা আজিজুল হাকিম,অভিনেত্রী রিচি সোলায়মান ও নাট্যকার জিনাত হাকিমের হাতে  এ্যাওয়ার্ড তুলে দেন ভাসাভি'স নাহিদ'স কালেকশনের কর্ণধার নাহিদ আকতার,আলবিয়ন বিল্ডিং কনস্যালট্যান্ট ইনকের ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেন ও পরিচালক ফরিদা হক,ওকপার্ক মর্গেজ গ্রুপের ম্যানেজিং পার্টনার আসাবউদ্দিন খান আসাদ ও বিশিষ্ট রিয়েলটর আব্দুল আউয়াল।

বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি এন্ড্রু কিশোরের টানা কয়েকঘন্টা পারফরমেন্স হাজারো দর্শককে মুগ্ধ করে রাখে। জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম,অভিনেত্রী রিচি সোলায়মান অভিনীত এবং জিনাত হাকিম নির্দেশিত কমেডি ড্রামা 'লটারী'দর্শকরা দারুণ উপভোগ করেন।  পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন টরন্টোর দুই জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী ও আসমা হক।

৫ম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনভেনর,এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন,এই আয়োজনকে সফল করে তোলার জন্যে সকল স্পন্সর, টীম মেম্বার,পারফরমার এবং ভলানটিয়ারদের প্রতি কৃতজ্ঞতা। খুব শীঘ্রই ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যালের তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে শুভেচ্ছাবাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড,টরন্টো মেয়র জন টরি,কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান,এনডিপির প্রধান জগমিত সিং,ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি,মিটজি হান্টার এমপিপি,টরন্টো সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড,জিম কিরিজিয়ানজিস সহ আরো অনেকে। পঞ্চম বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করে।



রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিতà... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষà... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ মà§... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্যà... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনà... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযুà... বিস্তারিত