শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৮ এএম
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানী ঢাকার ধারাবাহিকতায় চট্টগ্রাম, রাজশাহী বিভাগের পর এবার খুলনায় প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এসব এলাকার কেউ বাইরে যেতে পারবেন না এবং বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না।
সোমবার (৭ এপ্রিল) এই ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতেও আসা-যাওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ সোমবার রাতে এই ঘোষণা দেয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, করোনার সংক্রমণ রোধে সোমবার রাত থেকে সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহন ছাড়া সব ব্যক্তিবর্গ ও যানবাহনের খুলনা মহানগরী এলাকা থেকে বের হতে ও মহানগরীতে প্রবেশ করতে পারবে না।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়া বন্ধের ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দুপুর দুইটার মধ্যে সাধারণ মুদি দোকান এবং সন্ধ্যা সাতটার মধ্যে সুপার শপ ও সব ধরনের কাঁচাবাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এরআগে সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমন্বয় সভায় প্রবেশ ও বের হওয়া বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। সভায় বলা হয়, যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন। কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্য সুরক্ষা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তবে একান্ত জরুরি প্রয়োজন থাকলে তার বা তাদের বিষয়টি শিথিলযোগ্য হতে পারে।
এছাড়া সোমবার রাতে চট্টগ্রাম মহানগর এলাকায় সর্বসাধারণের ঢোকা ও বের হওয়া বন্ধ ঘোষণা করে মহানগর পুলিশ (সিএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা এই অবস্থা চলবে। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত ব্যক্তি ও যানবাহন এর আওতার বাইরে থাকবে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত