শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৭ এএম
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবার অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লকডাউন কার্যকর হবে বলে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির চাঁদপুরের সভার সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হল। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন জনসমাগম আগের মতো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
চাঁদপুরে এখনো করোনাভাইরাস আক্রান্ত কোনো
রোগী শনাক্ত না হলেও পার্শ্ববর্তী জেলাগুলোয় করোনাভাইরাস আক্রান্ত রোগী
থাকায় এমন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত