সৌদিতে তারাবীহ নামাজ স্থগিত!

bcv24 ডেস্ক    ১২:২৯ পিএম, ২০২০-০৪-১৩    307


সৌদিতে তারাবীহ নামাজ স্থগিত!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব মারাত্মক ঝুঁকির মুখে চলছে লকডাউন ও কারফিউ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও করোনার সংক্রমণ দিন দিন বেড়ে চলছে। যার ফলে আসন্ন পবিত্র রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলিতে তারাবীহ নামাজ স্থগিত, দাওয়াহ ও গাইডেন্স ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। 

সৌদি আরবে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি যদি একই রকম থাকে তাহলে মসজিদে তারাবীহ না পড়ে ঘরে পড়া উচিত বলে আল রিয়াদের এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ।

তিনি বলেন, ‘তারাবীহ নামাজের চেয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ বেশি গুরুত্বপূর্ণ। যা করোনা ভাইরাসের কারণে স্থগিত রাখা হয়েছে। ঘরে বসে আমরা তারাবীহ নামাজ আদায় করি এবং মহান আল্লাহপাকের কাছে তারাবীহ নামাজ পড়ে এই সঙ্কটময় পরিস্থিতিতি থেকে উত্তরণের জন্য দোয়া করি।’

তিনি বলেন, মসজিদে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সাময়িক স্থগিতাদেশকে সৌদি কর্তৃপক্ষ এক সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রয়োগ করেছিল যাতে দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে।

সৌদি ইসলামি বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ আরও বলেন, এই পরিস্থিতিতে মৃত্যু ব্যাক্তির জানাজার নামাজ ৫ থেকে ৬ জনের বেশি যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখা এবং মৃত্যু ব্যক্তির জন্য ঘরে থেকে দোয়া করা উচিত বলে মনে করছেন তিনি। 

প্রসঙ্গত, সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৪৬২ জন। মারা গেছে ৭ জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৪১ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৬১ জন।


রিটেলেড নিউজ

আজ পবিত্র লাইলাতুল কদর

আজ পবিত্র লাইলাতুল কদর

bcv24 ডেস্ক

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত ম... বিস্তারিত

বদর যুদ্ধে দুই কিশোরের বীরত্ব

বদর যুদ্ধে দুই কিশোরের বীরত্ব

bcv24 ডেস্ক

ঐতিহাসিক বদর যুদ্ধে ক্ষীণশক্তি হয়েও মুসলিম বাহিনী বিপুল বিজয় লাভ করে। আল্লাহর অনুগ্রহ ও মুসলিম ব... বিস্তারিত

হিসাব করে জাকাত দিন, সম্পদ পবিত্র রাখুন

হিসাব করে জাকাত দিন, সম্পদ পবিত্র রাখুন

bcv24 ডেস্ক

কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সেদিন থেকে এক চান্দ্রবছর (৩৫৪ দিন) পূর্ণ হলে তাঁকে ... বিস্তারিত

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ

bcv24 ডেস্ক

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচ... বিস্তারিত

দোল পূর্ণিমা আজ

দোল পূর্ণিমা আজ

bcv24 ডেস্ক

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। বাংলাদেশে এই উৎসব ‘দোলযাত্রা’ নামে পরি... বিস্তারিত

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা

bcv24 ডেস্ক

পবিত্র রমজানে এবারও জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ ফিতরা ২... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত