শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম
বিশ্বকে কাঁপানো মরণব্যধি রোগ করোনা ভাইরাস ও নিরব ঘাতক হৃদরোগে সৌদি আরবে প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু।
গতকাল মঙ্গলবার মক্কা-মদিনা ও জেদ্দার বিভিন্ন হাসপাতাল ও নিজ বাসায় মরণব্যাধী করোনা ভাইরাস ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৭ বাংলাদেশি।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন-
(১) পবিত্র নগরী মদিনায় একটি সরকারী হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়ে প্রবাসী নুরুল ইসলাম (৪৬)।
তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া-গারাংগিয়া ইউনিয়নের মিজারখীল গ্রামের কুতুব পাড়ায়।
(২) পবিত্র মক্কা নগরীর আল নুর হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবক মুহাম্মদ জসিম উদ্দিন (৪০) মৃত্যু হয়।
তার বাড়ি কক্সবাজার জেলার ঈদগাহঁ ইউনিয়নে মাইজ পাড়ার মরহুম নাজির হোসেনের পুত্র।
(৩) পবিত্র নগরী মদিনায় জার্মান হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবক মো.- রাশেদুল আলম তালুকদার (৩৫) মৃত্যু হয়।
এ যুবকের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে। কয়েকদিন আগে তার রুমমেট জনৈক বাঁশখালীর একজনের মৃত্যু হয়েছে।
(৪) মদিনা নগরীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মনা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
(৫) সৌদির একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চট্টগ্রামের শেখ শফিউল আলমের (৩৫) মৃত্যু হয়।
(৬) রাজধানী রিয়াদের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলার খালিসপুরের মোহাম্মাদ আলীর মৃত্যু হয়েছে।
(৭) মক্কা নগরীর একটি হাসপাতালে পেট ব্যাথায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের (৫০) মৃত্যু হয়েছে।
আবু তাহের কক্সবাজারের পূর্ব গোমাতলী মরহুম হাজ্বী ছৈয়দুর রহমানের পুত্র ও সাবেক ইউপি মেম্বার মুহাম্মদ এহেসানের বড় ভাই।
এদিকে গত দেড় মাসে করোনা ভাইরাসে মারা গেছে ১৬ জন ও হৃদরোগসহ মানসিক চিন্তায় মারা গেছে প্রায় ৪২ জন সৌদি-প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা।
গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৫জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৩৬৯। মারা গেছে ৮ জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। অন্যদিকে সুস্থ হয়েছে ৮৪ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৮৯জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভাইরাসে সংক্রমিত অঞ্চলগুলো হলো- মক্কায়
১৯৬৩ জন, রিয়াদ ১৫৫২, ️মদিনা ৮৫৩, দাম্মাম ৬৫৫, তাবুক ১১৫, আছির ৯৪, আল
কাসিম ৪৯, নাজরান ৩১, জিজান ২৮,️ আল বাহা ১৬, উত্তরাঞ্চল বর্ডারে ১১, হাইল ২
জন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত