৭৮ ভাগ শ্রমিক মার্চের বেতন পেয়েছে: বিজিএমইএ

bcv24 ডেস্ক    ০৮:২৪ পিএম, ২০২০-০৪-১৫    284


৭৮ ভাগ শ্রমিক মার্চের বেতন পেয়েছে: বিজিএমইএ

বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানার ৭৮ ভাগ শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় একথা জানান তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

করোনাভাইরাসের কারণে বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) মধ্যে সব পোশাক শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা রয়েছে।

বিজিএমইএ জানায়, সংগঠনটির সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ১ হাজার ১৮৬টি কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। এতে ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিকের মধ্যে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত মার্চ মাসের বেতন পেয়েছে ১৯ লাখ ১৯ হাজার ৬শ' শ্রমিক।

এতে বলা হয়, দু-একটি ছোট কারখানা এখনো বেতন পরিশোধ করেনি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৭২টি কারখানার মধ্যে ২০১টি, গাজীপুরে ৮১৮টির মধ্যে ৪৩২টি, সাভার-আশুলিয়ায় ৪৯১টির মধ্যে ২৪৩টি, নারায়ণগঞ্জের ২৬৯টির মধ্যে ১১৮টি, চট্টগ্রামের ৩২৪টির মধ্যে ১৫৬টি ও প্রত্যন্ত অঞ্চলের ৪২টি কারখানার মধ্যে ৩৬টির বেতন দেয়া হয়েছে। 

অন্যদিকে, বুধবার সকালে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। বেশিরভাগ শ্রমিক বেতন ভাতা পাননি বনে জানিয়েছেন শ্রমিক নেতারা। সরকারি নির্দেশনা মোতাবেক ১৬ মার্চের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত