ফেসবুক লাইভে কুপিয়ে হত্যা, আসামি টুটুলের লোমহর্ষক বর্ণনা

জেলা প্রতিনিধি    ০৫:২৯ পিএম, ২০২০-০৪-১৬    241


ফেসবুক লাইভে কুপিয়ে হত্যা, আসামি টুটুলের লোমহর্ষক বর্ণনা

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামি টুটুল ভুইয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১টায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ধ্রুবজ্যোতী পালের আদালতে ওই হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দেন তিনি।

এর আগে এদিন বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শুরু হলে হত্যাকারী টুটুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পূর্বে থেকে তাদের পারিবারিক কলহ চলছে বলে জানান। এ সময় আসামি টুটুল আরো জানান, তিনি বুধবার দুপুরে নিজ হাতে দা দিয়ে কুপিয়ে স্ত্রী তাহমিনাকে হত্যা করেন।

পুলিশ ও নিহতের বোন রেহানা আক্তার জানান, ৫ বছর আগে কুমিল্লা জেলার গুণবতী এলাকার আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে ওবায়দুল হক টুটুলের প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। বিয়ের পর আর্থিক অসচ্ছলতাকে কেন্দ্র করে তাদের পরিবারের মাঝে প্রায় সময় ঝগড়া হয়ে আসছিল। এরই মধ্যে টুটুল তার স্ত্রী তাহমিনার পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকাও নেয়। কিন্তু আরও টাকার জন্য চাপ দিলে তারা অস্বীকৃতি জানায়। 

এরই সূত্র ধরে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেসবুক লাইভে এসে টুটুল তার স্ত্রীকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে হত্যাকারী টুটুল নিজেই পুলিশকে মুঠোফোনে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারীকে গ্রেফতার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে প্রচার চালানো মোবাইল ফোন জব্দ করে। পরে নিহত তাহমিনার বাবা সাহাবউদ্দিন বাদী হয়ে টুটুলকে একমাত্র আসামি করে রাতেই ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে টুটুলের ছোট ভাই এমদাদ হোসেন মেহেদী জানান, টুটুলের স্ত্রী তাহমিনা আক্তারের সঙ্গে অন্য জনের অবৈধ সম্পর্ক থাকায় স্বামী টুটুল উত্তেজিত হয়ে তার স্ত্রীকে হত্যা করে। 

ফেনী মডেল থানার ওসি আলমীর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

জানা গেছে, ওবায়দুল হক টুটুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সে একই এলাকার গোলাম মাওলা ভুঁইয়ার ছেলে।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত