শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে স্থাপিত করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসাধীনি ছিলেন। আজ শনিবার সকালে তিনি মারা যান। মুনীর গাজী (১৯) নামের মৃত কলেজ ছাত্র নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আলম গাজীর ছেলে। তিনি মাধনগর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মুনীর গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে চিকিৎসকরা তাকে ভর্তি করে করোনা সন্দেহ আইডি হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম সঞ্জয় জানান, গত ৫-৬ দিন থেকে মুনীর জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বলেন, ‘করোনা উপসর্গ থাকায় তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়াও তিনি গুটি বসন্তেও আক্রান্ত ছিলেন। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের আগেই তিনি মারা যান। সকালে নমুনা সংগ্রহ করে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ স্বাস্থ্য বিধি মেনে তার মৃতদেহ দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত