শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৫ এএম
আজ শনিবার (১৮ এপ্রিল ) সকালে মিরসরাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু বলেন, তার সাথে দীর্ঘদিন যাবৎ পাশ্ববর্তি শেখ হামু মিঝি বাড়ীর মৃত আবুল বশরের ছেলে মো. আলমগীর মো. ইমাম হাসান, মো. হারুনুর রশিদ, মো. আনোয়ার হোসেন ও মো. দিদারুল আলম গংদের সাথে পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেখানে বসবাসে এবং বর্তমানে নতুন ঘর নির্মাণ করতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক বাধা প্রদান করে।
তিনি জানান, এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশি রায়কে তারা মেনে নেয়। ফের প্রতারণা করে বিজ্ঞ আদালতে তারা মামলা দায়ের করে। পরোক্ষনে আমিও আমার সম্পতি বুঝে নিতে আদালতে মামলা দায়ের করি। এতে উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বাজায় রেখে বসবাস করার নোটিশ জারি করে। কিন্ত তারা আদালতের নোটিশ অমান্য করে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বাড়ীর একমাত্র চলাচলের জায়গায় ফটক তুলে আটকানোর চেষ্টা করে। আমি এবং স্থানীয় জনতা বাধাদিলে আমাকে তাদের একভাই হারুন, তার বোন রোকেয়া আক্তার, হারুনের স্ত্রী রুমা আক্তার এবং তাদের মা শফিকের নেছা আমার দিকে তেড়ে এসে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করে এবং প্রাণনাশের হমুকিসহ মিথ্যা নারী নির্যাতন মামলা করে হয়রানি করার হুমকিও দেয়। এসময় স্থানীয় জনতা বাধাদিলে তারা সটকে পড়ে।
তিনি আরো বলেন, তাদের এমন কর্মকান্ডে আমি স্থানীয় জোরারগঞ্জ থানায় বিগত সময়ে ২টি সাধরাণ ডায়েরী করেছি। আমি ঐ ওয়ার্ডের দায়িত্বরত ইউপি সদস্য এবং সম্পত্তিও আমার। তাহলে আমি যদি এভাবে তাদের বর্বর নির্যাতনের শিকার হই সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি এ বিষয়ে প্রসাশনের কাছে আইনি সহায়তা চাই।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের হারুনের মুঠোফোনে জানতে চাইলে তিনি কথা না বলে তার বোন রোকেয়ার সাথে কথা বলতে বলেন।
রোকেয়ার সাথে কথা বললে ঘটনাস্থলে ফটক দেয়ার কথা স্বীকার করে তিনি বলেন, তাদের নিরাপত্তার জন্য ফটক লাগানো হয়েছে। কিন্তু দুখু মেম্বার তার লোকজন নিয়ে ফটক ভেঙ্গে দিয়েছে। তারা কোন প্রকার হুমকি-ধমকি দেননি।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত