শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৭ পিএম
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে পুরোবিশ্ব। প্রবাসীদের জন্য এই সংকট আরো প্রকট হয়ে দেখা দিচ্ছে। এমন সংকটের সময় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন কাজী আশরাফ হোসেন নয়ন।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ আক্রান্ত হতে শুরু করার পর থেকে এখনো পর্যান্ত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই সমাজসেবক ও ব্যবসায়ী। জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকাগুলোতে বিজ্ঞাপন প্রদান করেছেন। আর্থিকভাবে সমস্যাগ্রস্থদের ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য সহযোগীতা করে চলেছেন নিয়মিত।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন শ্রেনি-পেশার মানুষকে রক্ষা করতে ৫০ হাজার ইউএস ডলারের তহবিল গঠনের প্রক্রিয়াও
হাতে নিয়েছেন তিনি।
নিউইয়র্কে বসবাসকারী একরাম উদ্দিন বলেন, মহামারী করোনা যুক্তরাষ্ট্রে সনাক্ত হওয়ার পর থেকে যে ব্যক্তি বিভিন্নভাবে বাঙালী কমিউনিটির জন্য কাজ করে চলেছেন তিনি কাজী আশরাফ হোসেন। তিনি নিয়মিতই সবার খোঁজ খবর রাখছেন। জরুরী কোন কিছুর প্রয়োজন হলে সেটি ব্যবস্থা করে দিচ্ছেন। এই সংকটকালীন সময়ে নিজে নিরাপদ থাকার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদেরও নিরাপদ রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা চলিয়ে যাচ্ছেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, মানুষ মানুষের জন্য। সংকটে মনুষত্বের প্রমাণ পাওয়া যায়। নিজ অবস্থান থেকে যদি মানুষের জন্য কিছু করতে না পারি তবে জীবন বৃথা।
তিনি আরো বলেন, যদিও জীবনকালে দেখা অপরাপর মহামারী থেকে এটি ভিন্ন। ইচ্ছে থাকলেও স্ব-শরীরে উপস্থিত থেকে অনেক কিছু করা যাচ্ছেনা করোনা মহামারীতে। তবুও নিজের সর্বোচ্চটা দিয়ে এই সময়ে প্রবাসীদের মাঝে যে সংকটগুলো দেখা দিয়েছে তা সমাধানে তাদের পাশে আছি এবং সংকট উত্তোরণ পর্যন্ত পাশে থাকবো।
প্রসঙ্গত : কাজী আশরাফ হোসেন নিজেকে আড়ালে রেখে সমাজ সেবায় নিয়োজিত রেখেছেন, এটিকেই জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন। তিনি নিউইয়র্কের সবার পরিচিত মুখ কাজী আশরাফ হোসেন (নয়ন)। চট্টগ্রামের মীরসরাইয়ে সম্ভ্রান্ত কাজী পরিবারে তাঁর জন্ম । তিনি ১৯৮৮ আমেরিকায় বসবাস শুরু করেন। তিনি ১৯৮২ সাল থেকে নিজ এলাকা মিরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের গরিবদের মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল, ১টি করে লুঙ্গি ও শাড়ি, সেমাই, চিনি বিতরণ করে যাচ্ছেন।
এ ছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিও দিয়ে থাকেন।
তিনি মিরসরাই সমিতি ইউএসএস এর সাবেক সভাপতি ও উত্তর আমেরিকার সর্ব বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি পদপ্রার্থী| এছাড়াও তিনি বাংলাদেশের আইএলএফ, বিএল, এফ অ্যান্ড সিএলএফের আজীবন সদস্য।
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত