শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
করোনার প্রাদুর্ভাবে আজও রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চলেছে। এসময় বেশি দামে হ্যান্ড স্যানিটাইজার ও গ্লোভস বিক্রিসহ মূল্য তালিকা সংরক্ষণ না করা ও কারচুপির দায়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার রাজধানীর ১৩টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় পরিচালক প্রশাসন শামীম আল মামুনের তত্ত্বাবধানে উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ায়ের পরিচালনায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, রজবী নাহার রজনী, রোজিনা সুলতানা, তাহমিনা বেগম ও মো. মাগফুর রহমান।
রাজধানীর শান্তিনগর, মালিবাগ রেলগেট, রামপুরা, শাহজাহানপুর, মালিবাগ, সেগুনবাগিচা, মতিঝিল এজিবি কলোনি, মধুবাগ, খিলগাঁও রেলগেট, খিলগাঁও, মানিকনগর, শুক্রাবাদ ও কারওয়ান বাজারে তদারকিমূলক অভিযান চালান তারা। এছাড়া ঢাকার বাইরে ৬৭টি বাজারে অভিযান পরিচালনা করা হয়।
পাশাপাশি ঢাকা মহানগরের চৌদ্দটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয়।
অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘আসন্ন রমজানে ও করোনা ভাইরাসকে পুঁজি করে কোন অসাধু ব্যক্তি যেন কারসাজি করতে না পারে এবং নিত্যপণ্যের বাজার যেন জনগণের হাতের নাগালে থাকে, সে জন্য আমাদের তদারকি অভিযান জোরদার করা হয়েছে।’
পাশাপাশি তিনি ভোক্তা ও ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের আহ্বান জানান।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত