চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, বিজিবির ২ সদস্য আহত

জেলা প্রতিনিধি    ০৭:৩২ পিএম, ২০২০-০৪-২০    207


চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, বিজিবির ২ সদস্য আহত

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি'র (বর্ডার গার্ড বাংলাদেশ) সাথে গুলি বিনিময়ে জসিম মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার নতুনপাড়া সীমান্তে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। 

এ সময় চোরাচালানীদের হামলায় আহত হয়েছে বিজিবির দুই সদস্য। ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে বিজিবির দাবি। নিহত মাদক ব্যবসায়ী জসিম মন্ডল জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। 

বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীকে আটকের পর তাকে নিয়ে আরও ফেনসিডিল উদ্ধার করতে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। 

বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি টহল দল সোমবার (২০ এপ্রিল) ভোর ৩টার দিকে জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সীমান্তের ৬৬নং পিলারের কাছাকাছি একটি আম বাগানের ভিতরে তল্লাশি চালিয়ে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জসিম মন্ডলকে আটক করা হয়।  

৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, আটকের পর ক্যাম্পে নিয়ে জসিম মন্ডলকে জিজ্ঞাসাবাদে সে তার হেফাজতে থাকা আরও ফেনসিডিলের সন্ধান দেয়। তার দেয়া তথ্যমতে ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে সদরপাড়া গ্রামের ভেদভেদিয়া মাঠে গেলে সংঘবদ্ধ ৮/ ১০ জন মাদক ব্যবসায়ী বিজিবির ওপর হামলা চালায়। একই সাথে শুরু করে এলোপাতাড়ি গুলিবর্ষণ। 

বিজিবির ভাষ্য, এ সময় মাদক ব্যবসায়ীরা দুই বিজিবি সদস্যকে আহত করে তাদের হেফাজতে থাকা জসিম মন্ডলকে ছিনিয়ে নেয়। এ সময় তাদের উপর্যুপুরী ধারালো অস্ত্রের আঘাতে ল্যান্স নায়েক মহিউদ্দীন ও ডালিম আন্দালিব গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে গোলাগুলির শব্দে গ্রামবাসী এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী জসিমের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। একইসাথে উদ্ধার হয় ৩০০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া বেশ কিছু ধারালো অস্ত্র শস্ত্র। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবির নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার হামিদুল ইসলাম অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের নামে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সরকারি কাজে বাঁধাদান ও মাদক ব্যবসায়ীদের গুলিতে জসিম উদ্দিন নিহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত