শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সেবায় নিজের বাড়ি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
সোমবার একুশে টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সির ছোট ভাই শাহরিয়া আমান সানি।
সানি জানান, নেত্রকোনায় আপুর নিজের একটি ডুপ্লেক্স বাড়ি আছে। সেই বাড়িটি করোনা যোদ্ধাদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, সে জন্য আপু বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে যদি কারো উপকারে আসে তাহলে সেটিই হবে আমাদের জন্য একটি বড় পাওয়া।
বাড়িটি কিভাবে কাজে লাগবে এমন প্রশ্নের জবাবে সানি বলেন, এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক মইন উল ইসলাম এর সাথে কথা হয়েছে। তিনি কিভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাদের জানাবে। আমরা বলেছি এই বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন। আবার অনেকের আইসোলেশনে জায়গা হচ্ছে না সেক্ষেত্রে তারা এই বাড়িটিকে কাজে লাগাতে পারে। এছাড়া চাইলে করোনা ভাইরাসের সংবাদ সংগ্রহে সাংবাদিকগণও এখানে থাকতে পারেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মইন উল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, আমরা একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ বলতে পারব না। দেশের মানুষ আজ অসহায়। খাদ্যের জন্য হাহাকার, সুচিকিৎসার অভাব। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা যারা স্বাবলম্বী আছি তাদের সবারই এগিয়ে আসা উচিত।
হঠাৎ কেন বাড়ি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, আমার নিজের অনুশোচনার জায়গা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। শুধু বাড়ি না, আমার গাড়িটা পর্যন্ত দিয়েছি এই মানবতার সেবায়। এই দুঃসময়ে যদি আমরা মানবিক না হই, তাহলে তো আমরা মনুষ্যত্বহীন মানুষে গণ্য হবো।
যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বাড়িটি করোনা যোদ্ধারা ব্যবহার করতে পারবেন বলে জানান ন্যান্সি।
প্রসঙ্গত, নেত্রকোনায় মোট ২৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার বারহাট্রা উপজেলায় ১০ জন, নেত্রকোনা সদরে ৪ জন, খালিয়াজুরী উপজেলা ৪ জন, কন্দেুয়া উপজেলায় ১ জন, মোহনগন্জ উপজেলায় ২ জন, কলমাকান্দা উপজেলায় ২জন ও আটপাড়া উপজেলায় ১ জন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত