শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
সাম্প্রতিক করোনা মহামারীর মধ্যেই একের পর এক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া। এবার জেলার নাসিরনগরে ধান মাড়াই করা নিয়ে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৬০ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ১৯ এপ্রিল উপজেলার গোকর্ণ ইউনিয়নের।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ডিঘর ও সূচীউড়ার তিতাস নদীর পাড়ে ফারুক মিয়া ধান মাড়াই করছিল। ওই সময় কামাল মিয়া নামে এক ব্যক্তি ধান মাড়াইয়ের উপর একটি ছোট ট্রাক উঠিয়ে দেয়। তখন ফারুক তাতে বাঁধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে বিষয়টি দুপক্ষের লোকজন জানতে পেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তখন উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত টানা ৪ ঘন্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় কামালের পক্ষের লোকজন পুলিশের উপর চড়াও হয়। তখন শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এসময় ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৬০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয় হয়।
গোকর্ণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংর্ঘষ হয়। উভয় পক্ষের আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষকে বাড়িতে পৌঁছে দিয়েছি। তবে এলাকায় পুলিশ মোতায়েন আছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর
রহমান বলেন, করোনার ভয়ে মানুষ যখন ঘরে বন্দী, নাসিরনগরে তখন প্রতিদিনই
ঘটছে সংঘর্ষের ঘটনা। যা খুবই দুঃখজনক। গতকাল একটি সাধারণ বিষয় নিয়ে উভয়
পক্ষের সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশসহ উভয় পক্ষের ৬০ জন আহত হয় এবং পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত