শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৬ পিএম
রমজান ফুড প্যাক তহবিলে সাত দিনে ৭১ লাখ ২৫ হাজার ৮৮১ টাকা অনুদান জমা হয়েছে। করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আসন্ন রমজান উপলক্ষে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর গঠন করা তহবিলের ২টা ব্যাংক একাউন্ট নম্বর ও ২টা বিকাশ নম্বরে এই টাকা অনুদান জমা হয়। গতকাল রোববার মিজানুর রহমান আজহারী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
মিজানুর রহমান আজহারী বলেন, ‘রমজান ফুড প্যাক’-এর তহবিল সংগ্রহের জন্য আমরা সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এই সাত দিনে ফুড প্যাক তহবিলের দুটি ব্যাংক একাউন্ট ও দুটি বিকাশ নম্বরে মোট ৭১ লাখ ২৫ হাজার ৮৮১ টাকা অনুদান এসেছে।
মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ায় অবস্থান করার কারণে কো-অর্ডিনেটরদের সহায়তায় প্রাপ্ত অনুদানের মাধ্যমে বাংলাদেশের আট বিভাগের সর্বমোট ৩৫ জেলায়, প্রায় সাড়ে পাঁচ হাজার দরিদ্র পরিবারের হাতে আমরা ‘রমজান ফুড প্যাক’ পৌঁছে দিচ্ছি। বেশিরভাগ জেলাতেই এরই মধ্যে বিতরণ কার্যক্রম শেষের দিকে। যে কয়টি জেলা এখনও বাকি আছে সেগুলোতে রমজানের আগেই সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করতে পারায়, আমরা মহান আল্লাহতায়ালার সুমহান দরবারে মস্তকাবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি।’
আজহারী আরও বলেন, সারাবিশ্ব একই সঙ্গে লকডাউন থাকার কারণে, দেশে-বিদেশে অনেক জায়গায় ব্যাংক ও বিকাশ বন্ধ থাকায় অনেকেই অনুদান পাঠানোর ইচ্ছা থাকা সত্ত্বেও পাঠাতে পারেননি বলে জানিয়েছেন। পাশাপাশি মাত্র দুটি বিকাশ নম্বর হওয়ায় বারবার সেগুলো লিমিট ক্রস করায় অনেক অনুদান গ্রহণ করাও সম্ভব হয়নি। গত সাত দিন ধরে টানা ২৪ ঘণ্টা এই নম্বর দুটোতে অনবরত ফোন আসায়, সব ফোন রিসিভ করা সম্ভব হয়নি। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি।
রমজান ফুড প্যাকের মধ্যে চাল ৫ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ২ কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম ও ডেটল সাবান ২টি দেয়া হয়েছে।
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত