কানাডায় শুরু হলো সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০১৯

bcv24 ডেস্ক    ১১:২৪ এএম, ২০১৯-০৪-২৩    727


কানাডায় শুরু হলো সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০১৯

কানাডায় শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া ২০১৯’। ব্রাম্পটনের মেরিয়ট হোটেল কনভেনশন সেন্টারে ১৮ এপ্রিল এ উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অন্টারিও পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এন্দ্রিয়া হরওয়ার্থ, ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন, মিসিসাগার মেয়র বনি করমবি, লিবারেল এমপি সোনিয়া সিধু, স্পনসর ব্যাংক অফ মন্ট্রিয়াল প্রমুখ।

উৎসবের চিফ কনভেনর সানী গিল জানান, মাসব্যাপী এ উৎসব উৎসবে ষোলটির অধিক ভাষায় প্রায় একশত পঞ্চাশটি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হবে টরন্টো, ব্রামপটন, মিসিসাগার বেশ কয়েকটি ভেন্যুতে।

বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রায় সবকটি দেশের চলচ্চিত্র অংশ গ্রহণ করছে। উৎসবের বাংলা বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন আনোয়ার আজাদ। তিনি বলেন, উৎসবে বাংলাদেশ ও কলকাতা থেকে পনেরটি বাংলা পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হবে। সেইসঙ্গে উভয় বাংলা থেকে বেশ কজন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং প্রযোজক অংশ নেবেন।

বাংলা চলচ্চিত্রগুলি দেখানো হবে আগামী মে মাসের আঠারো এবং উনিশ তারিখে টরন্টোর স্কারবোরো সিনেপ্লেক্সে। উল্লেখযোগ্য, বাংলা পূর্ণ দৈর্ঘ্য ছবিগুলো হচ্ছে পথের পাঁচালি, তিতাস একটি নদীর নাম, জন্মভূমি, শ্রাবণের ধারা, ইতি তোমারই ঢাকা। স্বল্প দৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে একাত্তরের দিন, অররা বরিয়ালিস, অবুঝপনা, ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পূনরারম্ভ, নিবাস, পোস্টার, কয়েকটি প্রাচীন গাছ, মিল, দ্য ম্যোন, দ্য সাইলেন্স অব নোয়িং প্রভৃতি।


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত