ভারত ফেরত ৬৫ বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

bcv24 ডেস্ক    ০৬:৪৬ পিএম, ২০২০-০৪-২১    258


ভারত ফেরত ৬৫ বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

করোনা সংক্রমণ বিস্তার রোধে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফিরে আসা আরো ৬৫ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ১৪ দিনের জন্য যশোরের ঝিকরগাছা গাজীর দরগায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এসব যাত্রীদের পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে কোয়ারেন্টাইনে নেয়া হয়।

সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এসব বাংলাদেশি চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ শেষে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্টে আসেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা রয়েছে গত ৬ এপ্রিল থেকে যারা ভারত থেকে ফিরবেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। গত ৬ এপ্রিল থেকে এপর্যন্ত ভারত ফেরত ৫২৮ জনকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি ও যশোর গাজীর দরগাহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

গত ৫ এপ্রিল ভারত থেকে ফিরে আসার পথে শরীরের অতিরিক্ত তাপমাত্রা থাকায় করোনা আক্রান্ত সন্দেহে তাদেরকে শার্শা উপজেলা আইসোলেশনে রাখা হয়। পরে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। তাদের নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, সোমবার পর্যন্ত যশোরে কোয়ারেন্টাইনে ছিলেন ৩ হাজার ৬০২ জন। তাদের ভেতর ২ হাজার ৭১০ জনকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩ হাজার ১০ জন। ২ হাজার ৪৭৪ জনকে ছাড়পত্র দেয়া হয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৫৯২ জন। ছাড়পত্র দেয়া হয় ২৩৬ জন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ২ জন রোগী, ২ জন ভিজিটর এবং মহিলা কোয়ারেন্টাইন ওয়ার্ডে ২ জন মস্তিক বিকৃত ভবঘুরে ছিল বলে হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন।

রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত