যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসন স্থগিতের ঘোষণা

bcv24 ডেস্ক    ০৬:৫০ পিএম, ২০২০-০৪-২১    241


যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসন স্থগিতের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণঘাতী ভাইরাস করোনায় মহামারীজনিত কারণে অভিবাসন সাময়িকভাবে স্থগিতের বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন।

সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এক টুইটবার্তায় এমন ঘোষণা দেন ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ানের।

টুইটে ট্রাম্প লিখেছেন, অদৃশ্য শত্রুর আক্রমণের এই সময়ে আমেরিকার মহান নাগরিকদের চাকরি রক্ষার প্রয়োজনীয়তার জন্য সাময়িকভাবে অভিবাসন স্থগিতে যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশে সই করব আমি।

তবে আদেশের সময় এবং এটি কতোদিন পর্যন্ত চলবে টুইটে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প।

ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তৃতাগুলো এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির প্রতিশ্রুতির পাশাপাশি আমেরিকান কর্মীদের প্রথম রাখার প্রতিশ্রুতির সঙ্গে সর্বশেষ পদক্ষেপের ঘোষণা সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে থমকে গেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। স্থবির হয়ে গেছে দেশটির অর্থনীতি। করোনা বিস্তার রোধে ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর থেকে দেশটিতে ২ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বেকার সহায়তার জন্য আবেদন করেছে।

চীনের উহান থেকে শুরু হওয়া অচেনা এই ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে অচেনা করোনায়। এছাড়া আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।

মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৭৫৯।

রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত