শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৯ এএম
সাকিবের খুবই প্রিয় ব্যাট সেটি, কিন্তু করোনায় অসহায় হয়ে পড়া মানুষের জীবনের চেয়ে নয় বড়। তাই নিলামে তুললেন সবশেষ বিশ্বকাপ মাতানো ব্যাটটি। গোটা বিশ্ব থেকে অনেকেই দাম হাঁকালেন কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ ২০ লাখ টাকায় কিনে নেন রাজ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।
যদিও ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। নিলাম পরিচালনার দায়িত্বে ছিল ‘অকশান ফর অ্যাকশন’ নামের একটি প্রতিষ্ঠান। বুধবার (২২ এপ্রিল) রাতে অনেক আগ্রহীর মধ্যে ২০ লাখ টাকায় রানের ফোয়ারা ছোটানো সাকিবের সেই ‘এসজি’ ব্যাটটি কিনে নেন রাজ। তবে পেমেন্ট পাওয়ার পর, আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে জানিয়েছেন নিলাম পরিচালনাকারী কর্তৃপক্ষ।
এদিকে, ব্যাট বিক্রির এই টাকা যোগ হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনের তহবিলে, যা দিয়ে করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষকে সাহায্য করা হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনলাইনে নিলাম পরিচালনা করে অকশন ফর অ্যাকশন কর্তৃপক্ষ। সাকিব আল হাসান নিজে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত ছিলেন। রাত সোয়া ১১টায় নিলাম শেষ হয়।
এর আগে গত মঙ্গলবার ফেসবুক লাইভে এসে ব্যাটটি বিক্রির ঘোষণা দেন সাকিব আল হাসান। দুদিন ধরে চলে নিলাম। এর মাঝে সাকিব নিজেই একবার সেটা কিনে নিতে চান, কারণ এটি তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল পারফরম্যান্সের স্মারক। এমনকি এক ভক্ত ব্যাটটি কিনে সাকিবকেই উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ দাম হাঁকিয়ে সেটা নিজের করে নেন রাজ নামের ওই প্রবাসী।
নিলাম শেষে বুধবার রাত ১১টায় লাইভে এসে বিশসেরা এই অলরাউন্ডার জানান, এটি আমার সবচেয়ে প্রিয় ব্যাটের একটি। কিন্তু আমার এই ‘প্রিয়’র চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তাই করোনা মোকাবেলায় সাহায্য করার জন্য সেটি নিলামে তুলেছিলাম। রাজ ভাইকে ধন্যবাদ, সর্বোচ্চ দাম হাঁকিয়ে নিয়ে নেওয়ার জন্য।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত