শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৩ এএম
করোনা ভাইরাসের মতো দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিআর চাল বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার ৪৮০ মেট্রিক টন। বিতরণ করা হয়েছে ৭১ হাজার ৯৮ মেট্রিক টন।
বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৬০ লাখ ৯০ হাজার ৯০টি এবং উপকারভোগী লোকের সংখ্যা ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন।
আজ বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, সারা দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত জিআর নগদ টাকা মোট বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা। এই পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা । এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি এবং উপকারভোগী মোট লোকের সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৪০ জন।
এছাড়াও শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা । এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭২৩টি এবং লোক সংখ্যা ২ কোটি ৫৬ লাখ ১১৯ জন।
সূত্র: বাসস
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত