ভারত থেকে দেশে ফিরলেন ৩২৮ বাংলাদেশি

bcv24 ডেস্ক    ০৫:৪৩ পিএম, ২০২০-০৪-২৪    268


ভারত থেকে দেশে ফিরলেন ৩২৮ বাংলাদেশি

করোনা ভাইরাসের ফলে চলমান লকডাউনের মধ্যে ভারতে অটকে পড়েছেন অনেক বাংলাদেশি। দফায় দফার ফিরেন অনেকে। আজ শুক্রবার দিল্লি ও চেন্নাই থেকে আরও ৩২৮ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। দুটি পৃথক ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়েছে বলে ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ ও সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়। দিল্লি থেকে বাংলাদেশ বিমানে ১৬২ জন ও চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে ১৬৬ জন দেশে প্রত্যাবর্তন করেছেন। এদের মধ্যে অধিকাংশই চিকিৎসাধীন রোগী। তবে বেশ কিছু ছাত্র-ছাত্রী রয়েছেন।

দিল্লি থেকে যাত্রার পূর্বে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

শনিবার আরও একটি ফ্লাইটে চেন্নাই থেকে ১৬৪ জন বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে; যাদের অধিকাংশ যাত্রী বেঙ্গালুরু নারায়না হাসপাতালে চিকিৎসার জন্য এসে আটকে পড়েছিলেন। উভয় দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনে আরও ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরুর পর নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতা, মুম্বাই, গোয়াহাটি ও ত্রিপুরার মিশনগুলোর সহযোগিতায় প্রায় এক হাজার বাংলাদেশি বিমান ও স্থল পথে দেশে ফিরেছেন। যারা এখনও ভারতে অবস্থান করছেন তাদের দেশে ফেরানোর জন্য বাংলাদেশ হাই কমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিদের সমস্যাদি নিরসনে সচেষ্ট রয়েছে। বিভিন্ন দেশ থেকে অনেকেই দেশে ফিরছেন। আটকে পড়া সকলকে সম্ভাব্য দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে নেয়ার জন্য ভারতের বাংলাদেশ মিশনগুলো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। তবে উভয় দেশের জনগণের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সকলকে অতি জরুরি প্রয়োজন ছাড়া আন্তর্জাতিক ভ্রমণ পরিহার করার জন্য অনুরোধ করেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। সকলকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে স্থানীয় সরকারের নির্দেশাবলী পালনের জন্য আহ্বান জানিয়ে বাংলাদেশ হাই কমিশন সকলের
সুস্থতা কামনা করেছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত