শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫০ এএম
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছে। করোনা ভাইরাসে কারণে সমস্ত ক্রীড়া সূচি এলোমেলো হলেও পূর্ব সূচি অনুযায়ীই চলতি বছরের অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই সঙ্গে সূচি অনুযায়ী ২০২১ সালের শুরুতেই নিউজিল্যান্ডে নারীদের ৫০ ওভারের বিশ্বকাপও আয়োজন করতে চায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।
যদিও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বর্তমানে লকডাউনে আছে আসন্ন বিশ্বকাপ দুটির উভয় স্বাগতিক দেশ। অস্ট্রেলিয়ার মাটিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে। আর নারীদের ওয়ানডে বিশ্বকাপ নিউজিল্যান্ডের আয়োজন করার কথা ২০২১ সালের ফেব্রুয়ারিতে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আইসিসির সঙ্গে মিলে সব ধরনের বিকল্পই ভেবে দেখছে তারা। ‘উপযুক্ত সময়েই সঠিক সিদ্ধান্তটি’ নেওয়া হবে সিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার আইসিসি’র নির্বাহী কমিটির ভিডিও কনফারেন্সে বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয়েছে বর্তমান সূচি ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নারীদের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা হচ্ছে।
স্থগিত হয়ে যাওয়া সিরিজের সূচিগুলো পুনরায় করা তৈরি করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ নিয়ে চার সপ্তাহের মধ্যে ১২টি পূর্ণ সদস্য ও তিন অ্যাসোসিয়েট সদস্যদের প্রধান নির্বাহীরা ফের বৈঠকে বসবেন।
করোনার কারণে মার্চ থেকে আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচই হচ্ছে না। সফরের মধ্যে অস্ট্রেলিয়া ছেড়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড খেলেনি শ্রীলঙ্কা সফরে এসেও। ভারত থেকে ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত