শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৩ এএম
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনায় লণ্ডভণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র। ভাইরাসটির ক্ষতির হাত থেকে বাঁচতে এর আগে তিন তিনবার প্রণোদনা ঘোষণা করেছে দেশটি। তারপরও এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাহিরে।
এবার চতুর্থবারের মতো মহামারি বন্ধে ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও দেশজুড়ে করোনা পরীক্ষা পরিকল্পনার অংশ হিসেবে এ সহায়তা বিলটি পাস হয়।
আজ শুক্রবার হোয়াই হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়েটার্স এ খবর জানিয়েছে। শিগগিরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করবেন বলেও জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ৩৮৮-৫ ভোটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) বিলটি পাস হয়। এর আগে গত মঙ্গলবারে হোয়াইট হাউসের সঙ্গে দ্বিপাক্ষীয় সমঝোতা বসেন প্রতিনিধিরা। সিদ্ধান্তে আসার পরই মার্কিন সিনেটে সর্বসম্মিতিক্রমে এ ত্রাণ সহায়তার অনুমোদন দেয়া হয়।
গত মার্চে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করতে বেতন সুরক্ষা প্রকল্পের নামে ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছিল মার্কিন কংগ্রেস। কিন্তু, অসংখ্য বড় বড় প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে এই অর্থ বাগিয়ে নেয়ার পথ খুঁজে নেয়। ফলে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় সেই অর্থ।
এবার নতুন বিলে করোনা সংকট কাটিয়ে যুক্তরাষ্ট্রে অর্থনীতির পুরোদমে সচল না হওয়া পর্যন্ত ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে বেতন ব্যবস্থা চালু রাখতে প্রায় ৩২০ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হচ্ছে। এছাড়াও, গ্রামীণ জনপদ ও ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের মধ্যে ক্ষুদ্র ঋণদাতাদের মাধ্যমে আরও ৬০ বিলিয়ন ডলার বিতরণ করা হবে। পাশাপাশি করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর জন্য বরাদ্দ থাকছে ৭৫ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতি করোনায়
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ সাড়ে ৬৬ হাজারেরও বেশি মানুষ। যেখানে
প্রাণ গেছে অর্ধলক্ষ মানুষের। যা করোনাক্রান্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত