বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে : ওবায়দুল কাদের

bcv24 ডেস্ক    ০৫:৪৫ পিএম, ২০২০-০৪-২৪    307


বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘‘জাতীয় ট্রাস্ট ফোর্স’ গঠনের নামে বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।’

আজ শুক্রবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি'র টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে কেউ কেউ করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু সারা দুনিয়ায় কোথাও করোনা প্রতিরোধে রাজনৈতিক দৃষ্টিকোণ বা দলীয়ভাবে টাস্কফোর্স গঠনের নজির নেই। এই দুর্যোগের সময় যার যার দাযিত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়। দল হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ সরকারকে যদি দেওয়া হয় তা অবশ্যই তা করোনা প্রতিরোধের জন্য সানন্দে গ্রহণ করা হবে।’

ভিআইপিদের চিকিৎসায় আলাদা হাসপাতাল গড়ে তোলা হচ্ছে না উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, ‘ভিআইপিদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনও প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখব। এখানে ধনী-দরিদ্রের কোনও বিষয় নেই। করোনা ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে কাউকে ছাড় দেবে, এমনটা মনে করার কোনও কারণ নেই।’

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই কাজ হারিয়ে অসহায় জীবন-যাপন করছে, এই ধরনের মানুষদের খুঁজে-খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটা মানবিক দায়িত্ব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে কাজ করতে হবে।’

এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের।

রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত