করোনায় মৃত সেই বাংলাদেশি মার্কিন পুলিশ কর্মকর্তাকে বিরল সম্মাননা

bcv24 ডেস্ক    ০৫:৫৬ পিএম, ২০২০-০৪-২৫    242


করোনায় মৃত সেই বাংলাদেশি মার্কিন পুলিশ কর্মকর্তাকে বিরল সম্মাননা

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশি মার্কিন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ চৌধুরীকে বিরল সম্মাননা দিয়েছে নিউইয়র্ক পুলিশ। 

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার লাশ দাফন করা হয়। তার আগে তাকে গার্ড অব অনার দেয় নিউইয়র্ক পুলিশ।

সম্প্রতি মোহাম্মদ চৌধুরীকে দেয়া বিরল সম্মাননার একটি ভিডিও আপলোড করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি। 

ভিডিওতে দেখা যায়, তার লাশের কফিন নিয়ে নিউইয়র্ক পুলিশের কয়েকজন পুলিশ সম্মান প্রদর্শন করেন। এরপর তার লাশে কফিন নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। এ সময় নিউইয়র্ক পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীর্ষ কর্মকর্তারা মোহাম্মদ চৌধুরীর পরিবারকেও সম্মান প্রদর্শন করেন। 

এ বিষয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস যখন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল তখন তার উচিত ছিল বাসায় নিরাপদে অবস্থান করা। কিন্তু সে নিজেকে নিয়ে মোটেও চিন্তা করেনি। তিনি অন্যদের নিয়ে চিন্তা করেছেন। তার সহকর্মীদের নিয়ে চিন্তা করেছেন। তিনি কাজ ফেলে কোথাও যাননি। 

শহিদুল ইসলাম আরও বলেন, আমি মনে করি এই মৃত্যু সাহসের মৃত্যু। তার মৃত্যু ডেথ ইন লাইন (যে মৃত্যু নিজের দায়িত্ব পালনকালে হয়)। তিনি অনেক যত্নশীল এবং বন্ধুত্বপূর্ণ ছিলেন। তিনি বিভাগের প্রধান হয়েও কখনও কর্তৃত্ব করতেন না। সবার প্রতি তিনি সদয় আচরণ করতেন। তিনি কখনই অধিনস্তদের অধিনস্ত ভাবতেন না। তিনি সকলকে সহকর্মী ভাবতেন। নিজের সমমর্যাদার হোক বা অন্য কেউ সকলের জন্য তিনি সমান ছিলেন।

গত ১৯ এপ্রিল বিকালে নিউইয়র্ক শহরের কুইন্স জেনারেল হাসপাতালে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের সেকশন কমান্ডার মোহাম্মদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউইয়র্ক পুলিশ বিভাগে আমেরিকান-বাংলাদেশি হিসেবে মোহাম্মদ চৌধুরী ছিলেন এ যাবৎকালের সর্বোচ্চ পদাধিকারী কর্মকর্তা।

তিন সপ্তাহ ধরে মোহাম্মদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

তার পারিবারিক বাড়ি কুমিল্লায় হলেও জন্ম মোহাম্মদ চৌধুরীর জন্ম ঢাকায়। লেখাপড়া করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মোহাম্মদ চৌধুরী নিউইয়র্কের পুলিশ বিভাগের প্রথম দিকের বাংলাদেশি, যিনি দীর্ঘ ৩০ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। নিউইয়র্ক নগরীর ট্রাফিক বিভাগের বরো সেকশন কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনি।

১৯৯০ সালের ৩০ এপ্রিল তিনি নিউইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন। ১৯৯৬ সালে ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি পান। ২০০৯ সালে ট্রাফিক ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে নিজের দক্ষতায় এগিয়ে যান তিনি। ২০১৬ সালে দীর্ঘ ২০ বছর সঠিক উপস্থিতির জন্য পদক পান এ বাংলাদেশি। ২০১৮ সালে তিনি সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন। নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত বাংলাদেশিদের কাছে তিনি একজন আইকন ছিলেন।

নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে মোহাম্মদ চৌধুরীর নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়ে আসছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)।

প্রসঙ্গত, বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ৫০ হাজারের মতো মানুষ।

তবে যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গরাজ্য বিশেষ করে নিউইয়র্ক সিটির অবস্থা সবচেয়ে শোচনীয়। এরই মধ্যে এই অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গেছে। দেশটির পাঁচটি রাজ্যে মোট ১৭৫ জন বাংলাদেশি মারা গেছে বলে জানা গেছে। তারমধ্যে শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়ে ১৫৫ জন বাংলাদেশি মারা গেছেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত