শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
আগামীকাল রোববার (২৬ এপ্রিল) বসছে না হাইকোর্টের বিশেষ বেঞ্চ। অনিবার্য কারণবশত আদালত বসার সিদ্ধান্ত আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে রোববার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডাকা হয়েছে। ওই সভা থেকে আদালত খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে আজ শনিবার পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর আদালত খোলার বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
হাইকোর্টের একটি বেঞ্চ বসার বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'ছুটিকালে বিচারপতি ওবায়দুল হাসান সকল অধিক্ষেত্রের অতীব জরুরি বিষয়সমূহ শুনানির নিমিত্তে হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন।' ওই সিদ্ধান্তের পর চলতি সপ্তাহে ২৬, ২৭ ও ২৮ এপ্রিল এবং আগামী সপ্তাহে ৩, ৪ ও ৫ মে হাইকোর্ট বেঞ্চ বসার সিদ্ধান্ত হয়েছিল।
এদিকে ওই সিদ্ধান্তের আলোকে আদালত কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ করতে আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে আদালত কক্ষ পরিদর্শন করেন বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
জানা গেছে, অনলাইন ও স্বশরীরে আইনজীবীদের উপস্থিতি-এই দুই পদ্ধতিতেই শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু অধিকাংশ আইনজীবীর পক্ষ থেকে আদালত কার্যক্রম বন্ধ রাখার দাবি ওঠায় আপাতত হাইকোর্ট বেঞ্চ বসার সিদ্ধান্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত